মহাশোরগোল প্রতিবেদন: তিনদিন ধরে চলা নবম দুর্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষ হল। গত ২৪, ২৫ ও ২৬ সেপ্টেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ত্রিগুণা সেন প্রেক্ষাগৃহে চলে এই উৎসব। তিনদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মহাসমারোহে প্রদর্শিত হয় দেশ ও বিদেশ থেকে প্রাপ্ত মোট ১৬১টি ছবির মধ্য থেকে বাছাই করা ৭০টি ছবি।
আমেরিকা, কোরিয়া, ফ্রান্স, কানাডা, চিন, মেক্সিকো, ইরান, বাংলাদেশ প্রভৃতি রাষ্ট্র এবং ভারতের পাশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মহারাষ্ট্র, কর্ণাটক, মুম্বই, পুণে, রাজস্থান, দিল্লি প্রভৃতি রাজ্য থেকে কলাকুশলী ও শিল্পীরা উৎসবে যোগদান করেন।

প্রখ্যাত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়কে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। কাহিনিচিত্রের ক্ষেত্রে সেরা অভিনেতার পুরস্কার পেলেন সত্যজিৎ (‘দ্য লোনার’)। সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন রোহিনী (‘দ্য লোনার’)। শর্ট ফিল্মের ক্ষেত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন তনিমা সেন (‘অকালবর্ষণ’)। বিচারক হিসাবে উপস্থিত ছিলেন অশোক বিশ্বনাথন, শীলা দত্ত, সব্যসাচী বিশ্বাস ও কাজরি মোদক।
