মহাশোরগোল প্রতিবেদন: সম্প্রতি সোনারপুরে মুক্তি পেল রেমন্ড মিউজিকের নিবেদনে SAF Entertainment-এর মিউজিক ভিডিয়ো অ্যালবাম ‘চা বৌদি’। মার্কেটিং করছে mehul মিউজিক। এই অ্যালবাম ‘টুম্পা সোনা’, ‘মালতী মাসি’, ‘রঙ্গবতী’, ‘বৌদি ডট কম’কে ছাপিয়ে দীপাবলির মরশুমে আরও বড় সাফল্য পাবে বলে নির্মাতাদের আশা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিউজিক ডিরেক্টর প্রলয় শঙ্কর, গীতিকার অমরেশ কুমার, গায়ক কুমার আদিত্য, মিউজিক অ্যারেঞ্জার বিপ্র ও শুভাশিস। এছাড়াও ছিলেন অভিনেতা আরমান, সৌমেন ও অনিশা এবং প্রযোজক আদৃত মণ্ডল।
গানের প্রথম লাইন ‘বৌদি একটু কাছে এসো না, কাছে এসে ভালোবেসো’। গীতিকার থেকে গায়ক, অভিনেতা-অভিনেত্রী, প্রযোজক থেকে পরিচালক, সবার বক্তব্য, এটা ফুল ইন্টারটেনমেন্টের গান। এটা শুনলে ও দেখলে কোমর দোলাতেই হবে। ৮ থেকে ৮০, সবার ভালো লাগবে। এর মিউজিকের পাশাপাশি পরিচালনার দায়িত্ব সামলেছেন প্রলয় শঙ্কর। এই ভিডিয়োর প্রচারে রয়েছেন শুভঙ্কর ঘোষ। ক্যামেরার দায়িত্ব সামলেছেন আশিস। কোরিওগ্রাফিতে রানা।

