Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

আমরা দেশি কুকুরকে অবহেলা করেছি

Share Links:

সুদীপনারায়ণ ঘোষ

ব্রিটিশ ঔপনিবেশিক যুগের আগে ভারতের কুকুরের কদর ছিল এই দেশে। ব্রিটিশরা শুধু এখানকার মানুষকে নয়, কুকুরেরও অবমূল্যায়ন করেছে। ভারতের কুকুরের গতি, শক্তি ও প্রভুভক্তি ও আনুগত্য যথেষ্ট ছিল, তাই বাইরের দেশ থেকে তাদের নিয়ে যেত।

প্রাচীন গ্রিক, রোমান ও চিনের নথিপত্র ইঙ্গিত করে যে, ভারতের কুকুরকে তারা খুব উপযোগী ও শ্রেষ্ঠ মনে করত। কিন্তু ব্রিটিশ শাসন এ ধারণা সম্পূর্ণ উলটে দিয়েছিল। তারা কুকুরের জন্য বিশেষ থাকার জায়গা (ক্যানেল) বানানোর সংস্কৃতি চালু করেছিল। তারা নিজের দেশের, এমনকী ইউরোপীয় যে কোনও কুকুরকে শ্রেষ্ঠ বলে প্রচার করতে লাগল। ভারতের কুকুরকে নিকৃষ্ট, রাস্তার বা পারিয়া কুকুর বলে প্রচার হতে লাগল।

এখন ফের এর উলোটা করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিএসএফ রামপুর ও মুধল হাউন্ডস জাতীয় ১৫০টি দেশি কুকুর থর মরুভূমি ও তাওয়াং অঞ্চল থেকে এনে নিয়োগ করছে। ভারতের কুকুর ভারতীয় পরিবেশে ও জলবায়ুতে অনেক ভালোভাবে মানিয়ে নিতে পারে। এটাই হল আত্মনির্ভরতা। আমাদের দশ হাজার বছরের সভ্যতার অনেক কিছু দেওয়ার আছে। আমরা নিজের দেশের কুকুরকে অবহেলা করেছি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগে

যুগে যুগে তখন এখন (পর্ব ৮)

পথেঘাটে নাকে আঙুল সমাজের নগ্ন সত্য

ভারতীয় চলচ্চিত্রে চিরভাস্বর বাঙালি প্রতিভার আলো

যুগে যুগে তখন এখন (পর্ব ৭)

বাংলা সাহিত্যে নদী

ভারতীয় ক্রিকেট দল পারলে অন্যান্য খেলায় দেশ পিছিয়ে কেন 

क्या स्कूल के पाठ्यक्रम में थिएटर को शामिल किया जाना चाहिए

বঙ্গবিভূষণ ইমনকে ট্রোলিং লজ্জাজনক

বাঁকুড়ায় বাংলা–উৎকল সংস্কৃতির মেলবন্ধন

জগৎবাসীর কাছে কর্নেল কুরেশির পরিচয় অপারেশন সিঁদুরের মহান সেনাপতি হিসাবে