Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

খোকার ভাবনা

Share Links:

সনৎ ঘোষ
ক’দিন ধরেই ছোট্ট খোকা,
ভীষণ ভাবুক আনমনা।
ভাবছে, এবার বিষয়টা নিয়ে
করতেই হবে গবেষণা।
পিপড়ে কোথায় সার বেঁধে যায়,
ঘর-দুয়ার সব কেমন !
মুখোমুখি হলে দেখা,
কী হয় কথোপকথন?
গলার স্বর ঠিক কেমনতর,
ঘুমায় কি নাক ডেকে!
কয়েক জোড়া সরু ঠ্যাং,
খাটে ঝুলিয়ে রেখে!
স্নান করে কোন শানের ঘাটে,
গা মোছে কি গামছায়!
দলছুট হয়ে ইতিউতি
কেনই বা সে তাকায়?
এমনতর চিন্তারা সব,
মাথায় পাকায় জট।
খোকা নিশ্চয়ই করবে এসবের
সমাধান ঝটপট।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগে

নতুন প্রজন্ম

পাগলের প্রলাপ

নববর্ষ

একুশে ফেব্রুয়ারি

গদ্যের বারান্দা ৪৩-৬০

গদ্যের বারান্দা ৪২

গদ্যের বারান্দা ৪১

গদ্যের বারান্দা ৪০

প্রিন্টআউট

গদ্যের বারান্দা ৩৬-৩৮