Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

বাঁকুড়ায় পায়েল ডান্স অ্যাকাডেমির দৃষ্টিনন্দন সাংস্কৃতিক সন্ধ্যা

Share Links:

Mahashorgol.com প্রতিবেদন: বাঁকুড়ার রবীন্দ্রভবনে গত ৫ নভেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে ‘পায়েল ডান্স অ্যাকাডেমি’ আয়োজিত বার্ষিক নৃত্যানুষ্ঠান। অনুষ্ঠানে রঙিন মঞ্চে সংস্থার অধ্যক্ষা কাকলি দরিপার প্রশিক্ষণে বহু ছাত্রছাত্রী ওড়িশি, কত্থক-সহ বিভিন্ন ধরনের নৃত্য পরিবেশন করেন। আমাদের দেশ ভারতে বহু নৃত্যধারার অস্তিত্ব যেমন লক্ষ করা যায়, তেমন নৃত্য প্রশিক্ষণের বিভিন্ন অ্যাকাডেমি নজরে আসে। বাঁকুড়া শহরের পায়েল ডান্স অ্যাকাডেমি তেমনই নজরে আসা একটি বিশ্বস্ত এবং জনপ্রিয় নৃত্য প্রশিক্ষণশালা। এই অ্যাকাডেমির কর্ণধার কাকলি দরিপা ভারতীয় নৃত্যকলার ধ্রুপদী ও লোকনৃত্য, দু’টি ধারাতেই প্রশিক্ষণ দেন।  বছরে একবার রবীন্দ্রভবন বা অন্য কোথাও অনুষ্ঠিত হয় বার্ষিক অনুষ্ঠান।

এ বছর পায়েল নৃত্য অ্যাকাডেমির বার্ষিক অনুষ্ঠানে নিজেদের উপস্থাপনা ছাড়াও আমন্ত্রিত হয়ে এসেছিল শহরের ‘মুক্তকণ্ঠ দি পারফেক্ট ভয়েস’ সংস্থা। এই সংস্থার পক্ষ থেকে কবিতা আবৃত্তি, সমবেত সংগীত পরিবেশিত হয়। মুক্তকণ্ঠের শ্রুতিশ্রদ্ধা মৌলিকের গান সকলের কাছে খুবই সমাদৃত হয়। মুক্তকণ্ঠের কর্ণধার দেবাশিস মৌলিক কয়েকটি গান গেয়ে শোনান। অনুষ্ঠানের সঞ্চালক প্রদীপ কর্মকার দু’টি শ্রুতিমধুর গান পরিবেশন করেন। ‘পায়েল ডান্স অ্যাকাডেমি’র শিক্ষার্থীদের নৃত্যের উপস্থাপনা গোটা রবীন্দ্রভবনের দর্শকদের বাহবা কুড়িয়ে নেয়। রবীন্দ্রভবনের রঙিন মঞ্চে অ্যাকাডেমির ছাত্রছাত্রীদের হাতের বিভিন্ন ভঙ্গির সাংকেতিক ভাষায় ওডিশি ও ভরতনাট্যম নৃত্য প্রদর্শন দর্শকদের মন ভরিয়ে দেয়। শিশু ও বড় আবৃত্তিকারদের আবৃত্তিও বেশ চিত্তাকর্ষক হয়েছিল।

প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাবন্ধিক ও গল্পকার শক্তি চট্টোপাধ্যায়। তিনি ছাড়াও অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাঁকুড়া ডান্স ফোরামের সম্পাদক সত্যপ্রসাদ মুখোপাধ্যায় এবং মুক্তকণ্ঠ দি পারফেক্ট ভয়েসের কর্ণধার-প্রশিক্ষক দেবাশিস মৌলিক। কাকলি দরিপা ও তাঁর পরিবার উপস্থিত সকল সুধীজনকে স্বাগত জানান। সমগ্র অনুষ্ঠানটি কথায় ও কবিতায় সুন্দরভাবে সঞ্চালনা করেন প্রদীপ কর্মকার।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগে

লিটল ভয়েস বিগ ড্রিম— এক কিশোর প্রতিভার সুরেলা উদযাপন

কলির কেলোবাজি

বাবা ও ছেলের মানবিক সম্পর্কের ছবি ডেভিড 

নিস্তব্ধতার বিরুদ্ধে মঞ্চের ডাক, নাটকেই ফিরছে প্রতিবাদ

হারমোনিয়াম চলচ্চিত্রের পঞ্চাশ বছর

বাংলা সিনেমার তুলসী-তলা

হিন্দি সিনেমার মহীরুহ ধর্মেন্দ্র 

বাঁকুড়ায় যাত্রাপালায় অভিনয় দক্ষতায় সমুজ্জ্বল চার কন্যা

জমজমাট ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

হৃষিকেশ মুখার্জির ‘আনন্দ’ ভারতীয় সিনেমার ইতিহাসে অমর দলিল