Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেলেন মাধবী

নবম দুর্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার নিচ্ছেন মাধবী মুখোপাধ্যায়। কলকাতা, ২৬ সেপ্টেম্বর, ২০২৪।

Share Links:

মহাশোরগোল প্রতিবেদন: তিনদিন ধরে চলা নবম দুর্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষ হল। গত ২৪, ২৫ ও ২৬ সেপ্টেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ত্রিগুণা সেন প্রেক্ষাগৃহে চলে এই উৎসব। তিনদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মহাসমারোহে প্রদর্শিত হয় দেশ ও বিদেশ থেকে প্রাপ্ত মোট ১৬১টি ছবির মধ্য থেকে বাছাই করা ৭০টি ছবি।

আমেরিকা, কোরিয়া, ফ্রান্স, কানাডা, চিন, মেক্সিকো, ইরান, বাংলাদেশ প্রভৃতি রাষ্ট্র এবং ভারতের পাশ্চিমবঙ্গ, আসাম,  ত্রিপুরা, মহারাষ্ট্র, কর্ণাটক, মুম্বই, পুণে, রাজস্থান, দিল্লি প্রভৃতি রাজ্য থেকে কলাকুশলী ও শিল্পীরা উৎসবে যোগদান করেন।

(বাঁদিকে) সত্যজিৎ, (ডানদিকে উপরে) রোহিনী এবং (ডানদিকে নীেচে) তনিমা সেন।

প্রখ্যাত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়কে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। কাহিনিচিত্রের ক্ষেত্রে সেরা অভিনেতার পুরস্কার পেলেন সত্যজিৎ (‘দ্য লোনার’)। সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন রোহিনী (‘দ্য লোনার’)। শর্ট ফিল্মের ক্ষেত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন তনিমা সেন (‘অকালবর্ষণ’)। বিচারক হিসাবে উপস্থিত ছিলেন অশোক বিশ্বনাথন, শীলা দত্ত, সব্যসাচী বিশ্বাস ও কাজরি মোদক।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগে

লিটল ভয়েস বিগ ড্রিম— এক কিশোর প্রতিভার সুরেলা উদযাপন

কলির কেলোবাজি

বাবা ও ছেলের মানবিক সম্পর্কের ছবি ডেভিড 

নিস্তব্ধতার বিরুদ্ধে মঞ্চের ডাক, নাটকেই ফিরছে প্রতিবাদ

হারমোনিয়াম চলচ্চিত্রের পঞ্চাশ বছর

বাংলা সিনেমার তুলসী-তলা

হিন্দি সিনেমার মহীরুহ ধর্মেন্দ্র 

বাঁকুড়ায় যাত্রাপালায় অভিনয় দক্ষতায় সমুজ্জ্বল চার কন্যা

জমজমাট ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

হৃষিকেশ মুখার্জির ‘আনন্দ’ ভারতীয় সিনেমার ইতিহাসে অমর দলিল