Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

সফলতা কাকে বলে

Share Links:

ভাস্কর সেনগুপ্ত

যখন জন্ম নিলাম, বাবা-মা ভাবল, সেটা তাদের সফলতা। যখন হাঁটতে শিখলাম, মনে হল, সেটাই সফলতা। যখন কথা বলতে শিখলাম, মনে হল, সেটাই সফলতা। তারপর স্কুলে গেলাম। সবার চেয়ে বেশি নম্বর পাওয়াটাই সফলতা বলে শিখলাম। তারপর বুঝলাম, না, আসলে মাধ্যমিকে স্টার পাওয়াটাই সফলতা। ভুল ভাঙল। বুঝলাম, উচ্চমাধ্যমিকে এই রেজাল্টটা ধরে রাখাই সফলতা।

এখানেই শেষ নয়। তারপর বুঝলাম, ভালো বিষয়, যেটা পড়লে একটা ভালো চাকরি পাওয়া যাবে, সেটা নিয়ে ভালো কলেজে চান্স পাওয়াটাই সফলতা। আরও পরে বুঝলাম, না, কলেজ শেষে ভালো চাকরি পাওয়া এবং অনেক রোজগার করাটাই সফলতা। তারপর বুঝলাম, না, নিজের টাকায় একটি ভালো ফ্ল্যাট কেনাটা সফলতা। পরে বুঝলাম, সেটাও নয়, নিজের টাকায় গাড়ি কেনাটাই আসল সফলতা। আবার ভুল ভাঙল। দেখলাম, ভালো মেয়ে দেখে বিয়ে করে সুখে সংসার করাটাই আসল সফলতা।

বছর ঘুরল। দেখলাম, আসলে বিয়ে করে বংশধর এনে তাকে ভালোভাবে বড় করাটাই সফলতা। ছেলে হলে তাকে প্রতিষ্ঠিত করাটাই সফলতা, আর মেয়ে হলে একটি ভালো ফ‍্যামিলির উচ্চপদে চাকরিরত ছেলের সঙ্গে বিয়ে দেওয়াটাই সফলতা।

তারপর এল আমার রিটায়ারমেন্টের সময়। তখন মনে হল, সারা জীবনের জমানো টাকা সঠিকভাবে ব্যবহার করতে পারাই সফলতা। তারপর মরার একটু আগে বুঝলাম, পৃথিবীতে সফলতা বলে স্থায়ী লক্ষ্য কিছু নেই, পুরোটাই এগিয়ে যাওয়ার জন্য নিজের তৈরি করা একটি প্রতিযোগিতা, যার মূলে রয়েছে আকাশছোঁয়া আকাঙ্ক্ষা। তা কখনও পূর্ণ হওয়ার নয়।

সফলতা কাকে বলে জানতে হলে সেটা কার, তা জানতে হবে। জীবন কাকে বলে জানতে হবে। ‍‘আমি’ কাকে বলে জানতে হবে। একটু তলিয়ে দেখি আমার বাড়ি, আমার গাড়ি, আমার চাকরি, আমার সুখ, আমার দুঃখ, আমার হাত, আমার দেহ, আমার বিদ্যা। ‍‘আমি’ কে? আমি আমাকেই চিনি না। আমার সফলতা কোনটা, তা কেমনভাবে জানব?

এই জগৎ মায়ার দ্বারা সৃষ্ট। ভগবান মায়াকে অবলম্বন করে এই জগৎ সৃষ্টি করেছেন। আমরা সকলে সেই‌ মায়ায় আবিষ্ট। দাদাভাই আরও সরলীকরণ করে বলেছেন, ‍‘তুমি যে কাজ করবে, সব ভগবানের কাজ বলে করবে। ঘরসংসারের কাজ হোক বা অফিসের, যাগযজ্ঞ, তপস্যা, সমাধি হোক বা শিক্ষাদীক্ষা, জানবে, কোনও কাজই ব্যর্থ নয়। আর্য ঋষিরা যে পঞ্চঋণের মার্গ প্রদর্শন করেছেন, সবই ভগবানের সৃষ্টি রক্ষার্থে। সে কর্তব্য সম্পাদন আমাদের সফলতার চাবিকাঠি। সফলতাকে যতক্ষণ না মানুষ সঠিকভাবে নির্ধারণ করতে পারবে, ততক্ষণ মনুষ্যজীবন গড্ডালিকা প্রবাহে মাথা খুঁড়ে মরবে। শিক্ষা, অভিজ্ঞতা, প্রয়াস, সব ব্যর্থ।

5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
15 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
trackback
3 months ago

what is cenforce 100mg

what is cenforce 100mg

trackback
3 months ago

finasteride phases

finasteride phases

trackback

is doxycycline ok for cats

is doxycycline ok for cats

trackback

is doxycycline good for humans

is doxycycline good for humans

trackback

minoxidil walmart aisle

minoxidil walmart aisle

trackback

terbinafine therapy summary

terbinafine therapy summary

trackback

minoxidil mechanism dermal papilla

minoxidil mechanism dermal papilla

trackback

vardenafil starting dose

vardenafil starting dose

trackback

avanafil mechanism analysis

avanafil mechanism analysis

trackback

avanafil online safety notes

avanafil online safety notes

trackback

PDE5 enzyme inhibition

PDE5 enzyme inhibition

trackback

vardenafil vs sildenafil full comparison

vardenafil vs sildenafil full comparison

trackback
19 days ago

orlistat meal timing

orlistat meal timing

trackback

amoxicillin antibiotic explanation

amoxicillin antibiotic explanation

trackback

augmentin patient information

augmentin patient information

এই বিভাগে

বিশ্ব ক্রিকেটের উত্তরণে কেরি প্যাকারের ভূমিকা

যুগে যুগে তখন এখন (পর্ব ৮)

পথেঘাটে নাকে আঙুল সমাজের নগ্ন সত্য

ভারতীয় চলচ্চিত্রে চিরভাস্বর বাঙালি প্রতিভার আলো

আমরা দেশি কুকুরকে অবহেলা করেছি

যুগে যুগে তখন এখন (পর্ব ৭)

বাংলা সাহিত্যে নদী

ভারতীয় ক্রিকেট দল পারলে অন্যান্য খেলায় দেশ পিছিয়ে কেন 

क्या स्कूल के पाठ्यक्रम में थिएटर को शामिल किया जाना चाहिए

বঙ্গবিভূষণ ইমনকে ট্রোলিং লজ্জাজনক