Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

যোগ ভারতের প্রাচীন ঐতিহ্য

Share Links:

কাজল মুখার্জি

২১ জুন দিনটি এখন শুধু গ্রীষ্মের দীর্ঘতম দিন নয়, বরং বিশ্বজুড়ে একটি গুরুত্বপূর্ণ বার্তাবাহী দিন, আন্তর্জাতিক যোগ দিবস। ২০১৪ সালে ভারতের প্রস্তাবমতো রাষ্ট্রপুঞ্জ দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে ঘোষণা করে। তারপর থেকে প্রতিবছর এই দিনটিতে বিশ্বজুড়ে বহু মানুষ যোগাসনে অংশ নেয়, শরীর ও মনকে নতুন করে উপলব্ধি করে।

যোগ কোনও নতুন আবিষ্কার নয়। হাজার হাজার বছর আগে ভারতেই এর উৎপত্তি, যার উল্লেখ আমরা পাই ঋগ্বেদ, উপনিষদ ও পতঞ্জলির যোগসূত্রে।
যোগ শব্দের অর্থ হল ‍সংযোগ দেহ— মন ও আত্মার সঙ্গে বিশ্বচেতনার সংযোগ। প্রাচীন ঋষি-মুনিরা শুধু শারীরিক স্বাস্থ্য নয়, মানসিক প্রশান্তি ও আত্মিক উন্নতির পথ হিসাবেই যোগকে দেখতেন। যুগ যুগ ধরে ভারতের আধ্যাত্মিক সাধনার অঙ্গ হিসাবে যোগ চর্চিত হয়ে এলেও একবিংশ শতকে তা আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে। আধুনিক জীবনযাত্রার চাপে মানুষ যখন মানসিক চাপ, অবসাদ, রক্তচাপ, ডায়াবেটিস ও অনিদ্রার মতো নানা সমস্যায় ভুগছে, তখন যোগ হয়ে উঠেছে তাদের মুক্তির পথ।

এখন আমেরিকা, ইউরোপ, জাপান, অস্ট্রেলিয়া-সহ প্রায় সব দেশেই যোগাশ্রম, মেডিটেশন সেন্টার, অনলাইন যোগ কোর্স চালু হয়েছে। ভারতীয় গুরুদের নেতৃত্বে যোগ হয়ে উঠেছে এক সর্বজনীন স্বাস্থ্যপথ। এখনকার জীবনযাত্রায় দৌড়ঝাঁপের, চাপগ্রস্ত, যান্ত্রিক জীবনে আমাদের প্রয়োজন একটু ব্রেক, নিজের সঙ্গে নিজের সংলাপ। যোগ সেক্ষেত্রে শুধু শরীরচর্চা নয়, বরং একধরনের জীবনদর্শন। নিয়মিত যোগব্যায়াম করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। প্রাণায়ামের মাধ্যমে ফুসফুস শক্তিশালী হয়, অক্সিজেন প্রবাহ বাড়ে। ধ্যানের মাধ্যমে মানসিক শান্তি ও মনঃসংযোগ বৃদ্ধি পায়। নিয়মিত অভ্যাসে রক্তচাপ ও ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। বিশেষত ভারতে যেখানে এখনও বহু মানুষ নিত্য স্বাস্থ্য পরিষেবার বাইরে রয়েছেন, সেখানে যোগ হতে পারে সাশ্রয়ী, ঘরোয়া এবং কার্যকর স্বাস্থ্যরক্ষা পদ্ধতি।

যোগ শুধুই শরীরচর্চা নয়, জীবনচর্চার অংশ। যোগকে কেউ যদি কেবল শারীরিক কসরত ভাবেন, তবে সেটা অসম্পূর্ণ বোঝা হবে। যোগের আটটি অঙ্গ আছে, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি। এগুলি মিলিয়ে হয় একটি গভীর আত্মান্বেষণের পথ, যাকে আধুনিক ভাষায় বলা যেতে পারে ‘হোলিস্টিক হেলথ’ বা সামগ্রিক স্বাস্থ্যচেতনা।

আন্তর্জাতিক যোগ দিবস শুধু একটি অনুশীলনের প্রচার নয়, এটি ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য, জ্ঞানচর্চা ও আত্মার অনুসন্ধানের এক বিশ্বজনীন স্বীকৃতি। যেখানে আধুনিক চিকিৎসা জ্ঞান, প্রযুক্তি ও বিজ্ঞান প্রয়োজনে অস্ত্র, যোগ সেখানে শান্তির পথ, নিঃশব্দে, ধৈর্যের সঙ্গে, নিজেকে জানার মধ্য দিয়ে অন্যকে জানার দিকচিহ্ন। এই দিন আমাদের শপথ নেওয়া উচিত, প্রতিদিনের জীবনে অন্তত কিছুটা সময় নিজের শরীর ও মনের যত্ন নেওয়ার জন্য বরাদ্দ করব। কারণ ‍‘যোগ কেবল অনুশীলন নয়, এটি একটি জীবনদৃষ্টি’।

3 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Angshu Pal
Angshu Pal
1 year ago

But what about Monotosh Roy versus Monohar Aich? Aich said that yoga is never a “byayam”.

এই বিভাগে

শ্রীঅরবিন্দের রাজনৈতিক দর্শন 

জন্মজয়ন্তীতে সাগর তর্পণ

বইয়ের গন্ধ, ধুলোবালি ও বিপন্ন ভালোবাসার কথা

শিশুসাহিত্য পাঠে ছোটদের অনীহা

কমনওয়েলথ গেমস ২০২৬ এবং ভারতের পিছিয়ে পড়া

প্রকৃতির সঙ্গে তাল মিলিয়েই সুস্থ জীবন সম্ভব

মা কোথায়

শৈশবের ইঁদুরদৌড়

জো জিতা, ওহি সিকান্দার

আসলে ‘আমি’বলতে কী বোঝায়