Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

নিজের মতো কাজ করতে পারলেই আমি খুশি

থিয়েটার করে আনন্দ পেলাম, পাশের লোককে আনন্দ দিলাম, ব্যাস। আমি নেগেটিভ-পজিটিভ বুঝি না। দুটোই সহাবস্থান করে। তবে দুঃখ হয় আমার এত কম টাকা কেন, এটা ভেবে। আবার একই সঙ্গে দুঃখ হয় এটা ভেবেও যে, আমিও টাকার কথা ভাবি! ছিঃ ছিঃ!

Share Links:

রুদ্রপ্রসাদ সেনগুপ্ত  (নাট্য ব্যক্তিত্ব)

দিনের শেষে নিজের দিকে তাকালে দেখে মনে হয়, আমি মানুষটা ভালো। তবে আমার আরও ভালো হতে ইচ্ছা হয়, এটুকুই বলতে চাই। বেশি বলব না।

রবীন্দ্রনাথের একটি কথা আছে, ভালো যদি ঘরে ঘরে থাকত, তবে ভালো আর ভালো থাকত না। প্রতি বাড়িতে যদি একটি করে তাজমহল থাকত, তবে কী হত বলো তো? আগ্রার টুরিস্ট গাইডরা কাজ হারাতেন। তাই ভালো বেশি না হওয়াই ভালো। তাহলে বেশি ভালোর দিকে আকাঙ্ক্ষা থাকে। অনেক তারাই আছে আকাশে, কিন্তু ধ্রুবর দিকে লোক একটু বেশি তাকায়, কারণ সেটা খুব বেশি উজ্জ্বল। সেরকম মানুষ সব সময় ধ্রুব খোঁজে।

অন্য পোস্ট: মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর নির্ভয়া স্বেচ্ছাসেবী সংস্থা

আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি, এত লোক আমাকে খুব পছন্দ করে। আগবাড়িয়ে আদর দেয়। আবার কেউ কেউ আগবাড়িয়ে নিন্দাও করে। তখন ভাবি, আহা! ও বড় দুঃখী। না হলে লোককে গালাগাল দিয়ে অত আনন্দ পাবে কেন! ওর নিশ্চয়ই নিজের কোনও দুঃখের গল্প আছে। কিন্তু সেটা তো বলতে পারি না তাকে। তাহলে সে আরও অপমানিত হত।

এখন দেখছি, নান্দীকার ইজ দ্য বেস্ট। মুষ্টিমেয় কিছু লোক মনে করে, আমি সাধারণ মানুষের চেয়ে একটু দামি। কখনও কখনও ফোন করে কিছু জানতে চায়, আমার ইন্টারভিউ নেয়, আমাকে পুরস্কার দেয়। এগুলোতে আমি ভদ্রতা করে রাজি হই, কিন্তু আমার মোটেই মন বসে না। আমি নিজের মতো কাজ করতে পারলেই খুশি। আর কিছু চাই না।

আমার অত ফলের আশা নেই। থিয়েটার করে আনন্দ পেলাম, পাশের লোককে আনন্দ দিলাম, ব্যাস। আমি নেগেটিভ-পজিটিভ বুঝি না। দুটোই সহাবস্থান করে। তবে দুঃখ হয় আমার এত কম টাকা কেন, এটা ভেবে। আবার একই সঙ্গে দুঃখ হয় এটা ভেবেও যে, আমিও টাকার কথা ভাবি! ছিঃ ছিঃ!তাই আমার টাকা থাকলে ভালো, না থাকলেও ভালো। হয়তো আমার স্ত্রীকে ৫,০০০ টাকা দিয়ে বললাম, এটা খরচ করো। সে বলল, তুমি এত দিলে আমাকে! আমি বললাম, এখন তো আর টাকাটা আমার নয়, যার কাছে আছে, তার।

3 2 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগে

লিটল ভয়েস বিগ ড্রিম— এক কিশোর প্রতিভার সুরেলা উদযাপন

কলির কেলোবাজি

বাবা ও ছেলের মানবিক সম্পর্কের ছবি ডেভিড 

নিস্তব্ধতার বিরুদ্ধে মঞ্চের ডাক, নাটকেই ফিরছে প্রতিবাদ

হারমোনিয়াম চলচ্চিত্রের পঞ্চাশ বছর

বাংলা সিনেমার তুলসী-তলা

হিন্দি সিনেমার মহীরুহ ধর্মেন্দ্র 

বাঁকুড়ায় যাত্রাপালায় অভিনয় দক্ষতায় সমুজ্জ্বল চার কন্যা

জমজমাট ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

হৃষিকেশ মুখার্জির ‘আনন্দ’ ভারতীয় সিনেমার ইতিহাসে অমর দলিল