অজয় ভট্টাচার্য

সকল জীবের জন্য অতি প্রয়োজনীয় সাধারণ উপাদানটি হল প্রোটিন। কিন্তু কী ধরনের প্রোটিন আমাদের শরীর গ্রহণ করে, আর কী ধরনের প্রোটিন শরীর গ্রহণ করে না, উলটে শরীরে বিপত্তি ঘটায়, তা নিয়েই এ আলোচনা। বিষয়বস্তু প্রোটিনের গঠনগত মৌলিক ধারণা সম্পর্কিত।
আমরা জানি, অ্যামাইনো বা অ্যামিনো অ্যাসিডের শৃঙ্খলে গড়ে ওঠে অতি প্রয়োজনীয় প্রোটিন। অ্যামিনো অ্যাসিডকে বলে অ্যালানিন। আণবিক গঠনে, আণবিক সজ্জার তারতম্যে অ্যালানিন হতে পারে বামাবর্তী ( Left-hand molecule) অথবা দক্ষিণাবর্তী ( Right-hand molecule )। প্রথমটিকে বলে এল-অ্যালানিন ( L-alanine ) এবং দ্বিতীয়টি হল ডি-অ্যালানিন ( D-alanine )।
আশ্চর্য বিষয় হল, পৃথিবীতে সকল জীবের জীবনের জন্য সর্বাগ্রে প্রয়োজন এল-অ্যালানিন সমৃদ্ধ প্রোটিন। ডি-অ্যালানিনের ব্যবহার জীবজগতে একেবারে নেই, তা নয়। তবুও বলা যায়, জীবের বেঁচে থাকার জন্য একমাত্র পছন্দের অ্যালানিন হল L-alanine। এখন এই দুই প্রকার অ্যালানিনের প্রোটিন সমৃদ্ধ খাদ্য কোনও প্রাণীকে খাইয়ে দিলেও তার পরিপাকযন্ত্র এল-অ্যালানিনকে বেছে নেবে। অন্যটিকে বর্জন করবে। যেন left-handed sugar যতটা মিষ্টি, right-handed sugar ততটা নয়। কিন্তু কেন জীবনের জন্য সর্বাধিক পছন্দ এল-অ্যালানিন, এর কোনও সদুত্তর নেই। এটি এখনও জগতের অমীমাংসিত সমস্যাগুলির একটি।
