Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

পণ্ডিত কুমার কলা সঙ্গমের দশম বর্ষ পূর্তি

Share Links:

অরিজিৎ মৈত্র

বিখ্যাত বাঁশিবাদক ও সংগীত পরিচালক স্বর্গীয় পণ্ডিত কুমারকিশোর ভট্টাচার্যের স্মৃতিতে প্রতিষ্ঠিত মিউজিক স্কুল পণ্ডিত কুমার কলা সঙ্গমের দশম বর্ষ পূর্তি উপলক্ষে বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ৬ জুলাই অনুষ্ঠানটি হয় সল্টলেক রবীন্দ্র ওকাকুরা ভবনে।

পণ্ডিত কুমারকিশোর ভট্টাচার্য ছিলেন একজন বিশিষ্ট বংশীবাদক এবং মিউজিক কম্পোজার। তাঁর বাঁশির গুরু ছিলেন গৌর গোস্বামী। পরে তিনি দীর্ঘদিন বিখ্যাত সংগীতশিল্পী মান্না দের কাকা কৃষ্ণচন্দ্র দের কাছে শিক্ষাগ্রহণ করেছিলেন। তিনি উচ্চাঙ্গ সংগীতে বিশেষ পারদর্শী ছিলেন। এছাড়াও তবলা, গিটার প্রভৃতি বাদ্যযন্ত্রেও দক্ষ ছিলেন। পশ্চিমবঙ্গ সরকারের লোকরঞ্জন শাখার মিউজিক ডিরেক্টর ছিলেন। তিনি দেশ ও বিদেশে অনেক অনুষ্ঠান করেছিলেন। বহু ছাত্রছাত্রীকে শিক্ষাদান করেছিলেন। তাঁর স্বপ্নকে সফল করার উদ্দেশ্যে এই মিউজিক স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। তাঁর দুই ছেলে বিভাষকিশোর ভট্টাচার্য ও ললিতকিশোর ভট্টাচার্য  মূলত এ স্কুলে শিক্ষা দান করেন। এখানে গান, তবলা, বেহালা, গিটার, বাঁশি, নাচ, আঁকা প্রভৃতি শেখানো হয়। এ স্কুলের মূল উদ্দেশ্য খুব কম বেতনে ছাত্রছাত্রীদের প্রকৃত শিক্ষাদান করা। কর্ণধার দেবব্রত মণ্ডল এ প্রতিষ্ঠানের অগ্রগতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তাঁর উদ্যোগ ছাড়া এ স্কুল গঠিত হওয়া সম্ভব ছিল না।

4 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগে

লিটল ভয়েস বিগ ড্রিম— এক কিশোর প্রতিভার সুরেলা উদযাপন

কলির কেলোবাজি

বাবা ও ছেলের মানবিক সম্পর্কের ছবি ডেভিড 

নিস্তব্ধতার বিরুদ্ধে মঞ্চের ডাক, নাটকেই ফিরছে প্রতিবাদ

হারমোনিয়াম চলচ্চিত্রের পঞ্চাশ বছর

বাংলা সিনেমার তুলসী-তলা

হিন্দি সিনেমার মহীরুহ ধর্মেন্দ্র 

বাঁকুড়ায় যাত্রাপালায় অভিনয় দক্ষতায় সমুজ্জ্বল চার কন্যা

জমজমাট ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

হৃষিকেশ মুখার্জির ‘আনন্দ’ ভারতীয় সিনেমার ইতিহাসে অমর দলিল