Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

উন্নত জাতি গঠনে শিশুদের কল্যাণ জরুরি

Share Links:

কাজল মুখার্জি

১৯২৫ সালে জেনেভায় বিশ্ব শিশুকল্যাণ সম্মেলনে প্রথম আন্তর্জাতিক শিশু দিবস ঘোষণা করা হয়। ১৯৫৪ সালে রাষ্ট্রসংঘ ২০ নভেম্বরকে আন্তর্জাতিক শিশু দিবস হিসাবে ঘোষণা করেছিল। তারপর প্রতিবছর ২০ নভেম্বর সারা বিশ্বে আন্তর্জাতিক শিশু দিবস পালিত হয়।

আর ভারতে ১৪ নভেম্বর পালন করা হয় শিশু দিবস। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, যিনি শিশুদের প্রতি অনুরাগী হিসাবে পরিচিত ছিলেন, তিনি ১৮৮৯ সালের ১৪ নভেম্বর জন্মগ্রহণ করেন। তাই এই দিনটি ভারতে শিশু দিবস হিসাবে পালিত হয়। জওহরলাল নেহরু ১৯৬৪ সালে মারা যান। সে বছর থেকে শিশুদের প্রিয় ‘চাচা নেহরু’র প্রতি সম্মান জানাতে তাঁর জন্মদিন ১৪ নভেম্বর ভারতে শিশু দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

শিশু দিবস উদ্‌যাপনের পিছনে উদ্দেশ্য হল শিশুদের প্রতি যথাযথ যত্ন না নেওয়া, শিশুশ্রম এবং শিক্ষার অভাবের মতো সমস্যাগুলি সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া। এ কারণে সরকারি এবং বেসরকারি উদ্যোগে প্রতিবছর শিশুদের জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিশু দিবস পালনের মাধ্যমে শিশুদের অধিকার রক্ষা করা, যথাযথ বড় হয়ে ওঠার জন্য শিশুদের নিরাপদ পরিবেশ প্রদান করা এবং তাদের শিক্ষা ও স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়ার শপথ নেওয়া উচিত। এই দিনটি শিশুদের আনন্দের পাশাপাশি তাদের অধিকারের প্রতি সমাজের দায়বদ্ধতার প্রতীক। আজকের শিশুরাই আগামীর দেশ গড়বে। আমরা যত ভালো করে তাদের যত্ন নেব, ততই উন্নত জাতি গড়ে উঠবে। তাই শিশুকল্যাণ এক সামাজিক কর্তব্য। প্রকৃতপক্ষে শিশু দিবস শুরু করার আসল উদ্দেশ্য ছিল শিশুদের চাহিদাকে স্বীকৃতি দেওয়া, তাদের অধিকার রক্ষা করা এবং শিশুশ্রমের মাধ্যমে তাদের ওপর হওয়া শোষণ বন্ধ করা, যাতে শিশুরা ঠিকভাবে বড় ও প্রতিষ্ঠিত হতে পারে।

শিশু দিবসের উদ্দেশ্য এখন কিছুটা সফল হলেও সত্যিটা হল, আজও দেশে হাজার হাজার শিশু শ্রমের সঙ্গে জড়িত। তারা সঠিকভাবে শিক্ষার অধিকার পাচ্ছে না। শিশুশ্রমের সমস্যা দেশের প্রতিটি রাজ্যেই রয়েছে। ছোট ছেলেমেয়েদের কারখানা, দোকান, হোটেল, বাড়ি, চায়ের দোকান-সহ বিভিন্ন জায়গায় শ্রমিকের কাজ করানো হয়। শিশু দিবসে আমাদের সকলের অঙ্গীকার হোক, আমরা যেন সবাই আমাদের সাধ্যমতো শিশু নির্যাতন ও শিশুশ্রম বন্ধ করার জন্য উদ্যোগ নেওয়ার চেষ্টা করি, সুবিধা ও অধিকার বঞ্চিত শিশুদের শিক্ষা দেওয়ার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করি। আমাদের আন্তরিক অঙ্গীকারই পারে এক স্বপ্নের জাতি গড়ে তুলতে, প্রকৃত শিশু দিবসের তাৎপর্যকে সাকার করে তুলতে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগে

সফলতা কাকে বলে

বিশ্ব ক্রিকেটের উত্তরণে কেরি প্যাকারের ভূমিকা

যুগে যুগে তখন এখন (পর্ব ৮)

পথেঘাটে নাকে আঙুল সমাজের নগ্ন সত্য

ভারতীয় চলচ্চিত্রে চিরভাস্বর বাঙালি প্রতিভার আলো

আমরা দেশি কুকুরকে অবহেলা করেছি

যুগে যুগে তখন এখন (পর্ব ৭)

বাংলা সাহিত্যে নদী

ভারতীয় ক্রিকেট দল পারলে অন্যান্য খেলায় দেশ পিছিয়ে কেন 

क्या स्कूल के पाठ्यक्रम में थिएटर को शामिल किया जाना चाहिए