Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

আশ্রমকন্যা কণিকার জন্মশতবর্ষ পালন

কণিকা বন্দ্যোপাধ্যায়ের জন্মশতবর্ষে চারুবাসনার উপেন্দ্রকিশোর সভাঘরে সংগীতানুষ্ঠান।

Share Links:

mahashorgol.com প্রতিবেদন: অনিমা নামটি পরিবর্তন করে রবীন্দ্রনাথ রাখেন কণিকা। আশ্রমকন্যা কণিকার ডাকনাম মোহর। অবন ঠাকুর তাঁকে ডাকতেন আকবরী মোহর বলে। আর সর্বসাধারণের কাছে তিনি পরিচিত রবীন্দ্রসংগীতের প্রবাদপ্রতিম শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায় হিসাবে।

গত একবছর ধরে শিল্পীর জন্মশতবর্ষ পালন হল দেশজুড়ে। শান্তিনিকেতন, কলকাতা-সহ দেশের বিভিন্ন জায়গায় কণিকা বন্দ্যোপাধ্যায়কে স্মরণ করেন তাঁর অনুরাগী এবং ছাত্রছাত্রীরা। সম্প্রতি জন্মশতবর্ষের সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল চারুবাসনার উপেন্দ্রকিশোর সভাঘরে। অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা চিত্রশিল্পী যোগেন চৌধুরী স্বয়ং। গত ১৪ অক্টোবর সন্ধ্যায় সবার প্রিয় মোহরদিকে শ্রদ্ধা জানিয়ে সংগীত পরিবেশন করেন রঞ্জিনী মুখোপাধ্যায়, অরিজিৎ মৈত্র ও অনন্যা ভাস্কর। অতীতের স্মৃতি রোমন্থন করেন প্রাক্তন পুলিশ আধিকারিক সন্ধি মুখোপাধ্যায়। রঞ্জিনীর কণ্ঠে ‘আজ যেমন করে গাইছে আকাশ’ এবং ‘আমি মারের সাগর পাড়ি দেব’ গান কণিকাধারার ঐতিহ্যকে বহন করে। অরিজিৎ মৈত্রর কণ্ঠে ‘বিপুল তরঙ্গ রে’ এবং ‘আমার মুক্তি আলোয় আলোয়’ গান দু’টি শ্রোতাদের কাছে সমাদৃত হয়। অনন্যা ভাস্কর পরিবেশন করেন ‘তোমরা যা বলো, তাই বলো’ গানটি।

এছাড়া অনন্যার গান এবং এসরাজবাদন উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করে। সন্ধি মুখোপ্যাধ্যায়ের কথায় অতীতের শান্তিনিকেতন এবং তার আশ্রমকন্যা কণিকা বন্দ্যোপাধ্যায়কে পাওয়া গেল। শারীরিক কারণে অনুপস্থিত যোগেন চৌধুরীর কণিকা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে লেখা প্রশস্তিপত্র পাঠ করে শোনান অরিজিৎ মৈত্র। শেষে প্রদর্শিত হয় গৌতম ঘোষ নির্মিত তথ্যচিত্র ‘মোহর’।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগে

লিটল ভয়েস বিগ ড্রিম— এক কিশোর প্রতিভার সুরেলা উদযাপন

কলির কেলোবাজি

বাবা ও ছেলের মানবিক সম্পর্কের ছবি ডেভিড 

নিস্তব্ধতার বিরুদ্ধে মঞ্চের ডাক, নাটকেই ফিরছে প্রতিবাদ

হারমোনিয়াম চলচ্চিত্রের পঞ্চাশ বছর

বাংলা সিনেমার তুলসী-তলা

হিন্দি সিনেমার মহীরুহ ধর্মেন্দ্র 

বাঁকুড়ায় যাত্রাপালায় অভিনয় দক্ষতায় সমুজ্জ্বল চার কন্যা

জমজমাট ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

হৃষিকেশ মুখার্জির ‘আনন্দ’ ভারতীয় সিনেমার ইতিহাসে অমর দলিল