Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

নিস্তব্ধতার বিরুদ্ধে মঞ্চের ডাক, নাটকেই ফিরছে প্রতিবাদ

Share Links:

Mahashorgol.com প্রতিবেদন: ভারতীয় জাতীয় নাট্য দিবস মানে শুধু স্মরণ নয়। গোবরডাঙায় তা পরিণত হল এক জীবন্ত সাংস্কৃতিক আন্দোলনে। সম্প্রতি উত্তর ২৪ পরগনার গোবরডাঙা শহরে খাঁটুরা শিল্পাঙ্গনের নিজস্ব মঞ্চে ইপিটিএ-র সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে নাটক, গান ও নৃত্যের মধ্য দিয়ে উঠে এল সময়ের তীক্ষ্ণ প্রশ্ন।

অনুষ্ঠানের শুরুতেই ভারতীয় নাট্য আন্দোলনের পথিকৃৎদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। তারপর পরিবেশিত হয় ভারতভূমি জয়ী একাঙ্ক নাটক, গণনাট্যের গান, পুতুল নাটক ও ভরতনাট্যম নৃত্য। প্রতিটি পরিবেশনায় স্পষ্ট হয়ে ওঠে— নাটক এখনও মানুষের কথা বলে, সমাজের বিবেককে নাড়া দেয়।

অনুষ্ঠানের আলোচনা পর্বে সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম মুখ শাশ্বতী নাথ বলেন, ‘আজ যখন মানুষকে নীরব থাকার অভ্যাস শেখানো হচ্ছে, তখন নাটকই শেখায় কথা বলতে। মঞ্চে উচ্চারিত প্রতিটি সংলাপ আসলে সমাজের জমে থাকা যন্ত্রণার ভাষা।’ তিনি আরও বলেন, ‘নাট্য আন্দোলন আমাদের শিকড়ের সঙ্গে যুক্ত রাখে। এই শিকড় যত শক্ত হবে, সমাজ তত সহজে ভেঙে পড়বে না।’

ভারতভূমি বিষয়ক আলোচনায় নাটকের সামাজিক ভূমিকা, সাংস্কৃতিক দায়িত্ব এবং ভবিষ্যৎ প্রজন্মের অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। দর্শক সারিতে উপস্থিত সংস্কৃতিকর্মী ও নাট্যপ্রেমীরা অনুষ্ঠানটিকে সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেন।

গোবরডাঙার এই নাট্যদিবস উদযাপন ফের প্রমাণ করল, নাটক আজও কেবল মঞ্চের শিল্প নয়, বরং সমাজ বদলের এক নিরবচ্ছিন্ন  আন্দোলন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগে

কলির কেলোবাজি

বাবা ও ছেলের মানবিক সম্পর্কের ছবি ডেভিড 

হারমোনিয়াম চলচ্চিত্রের পঞ্চাশ বছর

বাংলা সিনেমার তুলসী-তলা

হিন্দি সিনেমার মহীরুহ ধর্মেন্দ্র 

বাঁকুড়ায় যাত্রাপালায় অভিনয় দক্ষতায় সমুজ্জ্বল চার কন্যা

জমজমাট ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

হৃষিকেশ মুখার্জির ‘আনন্দ’ ভারতীয় সিনেমার ইতিহাসে অমর দলিল

বাঁকুড়ায় পায়েল ডান্স অ্যাকাডেমির দৃষ্টিনন্দন সাংস্কৃতিক সন্ধ্যা

বাঁকুড়ায় শৌখিন যাত্রাপালায় নবপ্রজন্মের চার কন্যা