Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

হারমোনিয়াম চলচ্চিত্রের পঞ্চাশ বছর

বক্তব্য রাখছেন সোনালি গুপ্ত। কলকাতা।

Share Links:

mahashorgol.com প্রতিবেদন: সম্প্রতি তপন সিংহ নির্মিত জনপ্রিয় বাংলা ছায়াছবি ‍‘হারমোনিয়াম’ -এর সুবর্ণজয়ন্তী অর্থাৎ পঞ্চাশ বছর পূর্ণ হল। গত ১৫ জানুয়ারি ছিল তপনবাবুর ১৭তম প্রয়াণবার্ষিকীও। এই উপলক্ষে দক্ষিণ কলকাতার কলকাতা ফাউন্ডেশনের সভাঘরে তপন সিংহ ফাউন্ডেশন বসু ফাউন্ডেশনের সহায়তায় এক অনুষ্ঠানের আয়োজন করেছিল, যেখানে উপস্থিত ছিলেন হারমোনিয়াম ছবির অন্যতম নায়িকা সোনালি গুপ্ত, ভানু বন্দ্যোপাধ্যায়ের কন্যা বাসবী ঘটক বন্দ্যোপাধ্যায়, চিত্রপরিচালক শৈবাল মিত্র। অনুষ্ঠানের প্রথমে বক্তব্য রাখেন তপন সিংহ ফাউন্ডেশনের সম্পাদক অরিজিৎ মৈত্র। তিনি বলেন, ‍‘হারমোনিয়াম’ ছবির সঙ্গে যুক্ত বেশিরভাগ অভিনেতা-অভিনেত্রী, কলাকুশলী, গায়ক-গায়িকার মধ্যে প্রায় সবাই প্রয়াত হয়েছেন। জীবিত রয়েছেন মাত্র চারজন। তাঁরা হলেন, আরতি ভট্টাচার্য, সোনালি গুপ্ত, আরতি মুখোপাধ্যায় এবং হৈমন্তী শুক্লা।’

সোনালি গুপ্ত তাঁর স্মৃতিচারণে বলেন, ‍‘কোথা দিয়ে পঞ্চাশটা বছর কেটে গেল, বুঝতেই পারলাম না! হারমোনিয়াম ছবিতে কাজ করতে গিয়ে যেমন বকুনি খেয়েছি, তেমন আনন্দও করেছি। পাশাপাশি কুমার রায়, ছায়া দেবী, অনিল চট্টোপাধ্যায়, ভানু বন্দ্যোপাধ্যায়, কমল মিত্র, কালী বন্দ্যোপাধ্যায়, সন্তোষ দত্ত, স্বরূপ দত্ত, অরুণ মুখোপাধ্যায়, শমিত ভঞ্জ এবং অসিতবরণের মতো গুণী অভিনেতার সঙ্গে কাজ করেছি বলে নিজেকে ধন্য মনে করি।’

চিত্রপরিচালক শৈবাল মিত্র বলেন, ‍‘এ ধরনের ছবিগুলিকে ঠিকভাবে সংরক্ষণ করা প্রয়োজন। আমরা সত্যজিৎ, ঋত্বিক ও মৃণাল সেন এবং তাঁদের কাজ নিয়ে চৰ্চা করতে গিয়ে তপনবাবুর মতো গুণী পরিচালকদের প্রায় ভুলে গিয়েছি। এটা খুব দুঃখের।’

5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগে

কলির কেলোবাজি

বাবা ও ছেলের মানবিক সম্পর্কের ছবি ডেভিড 

নিস্তব্ধতার বিরুদ্ধে মঞ্চের ডাক, নাটকেই ফিরছে প্রতিবাদ

বাংলা সিনেমার তুলসী-তলা

হিন্দি সিনেমার মহীরুহ ধর্মেন্দ্র 

বাঁকুড়ায় যাত্রাপালায় অভিনয় দক্ষতায় সমুজ্জ্বল চার কন্যা

জমজমাট ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

হৃষিকেশ মুখার্জির ‘আনন্দ’ ভারতীয় সিনেমার ইতিহাসে অমর দলিল

বাঁকুড়ায় পায়েল ডান্স অ্যাকাডেমির দৃষ্টিনন্দন সাংস্কৃতিক সন্ধ্যা

বাঁকুড়ায় শৌখিন যাত্রাপালায় নবপ্রজন্মের চার কন্যা