মহাশোরগোল প্রতিবেদন, বাঁকুড়া: জ্ঞান লাভ দরকার। জ্ঞান লাভ করলে ভ্রমে পড়তে হয় না। জ্ঞানের তেজে যে কেউ নিজের সকল গুণাগুণ দেখতে পায়। নিজের গুণাগুণ উপলব্ধি করতে পারলে সমাজে অপরাধ কমে। সমাজ শক্তিশালী হয়। ৮ সেপ্টেম্বর, রবিবার, বাঁকুড়া টাউন বয়েজ উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হল স্বামী বিবেকানন্দের ভাবাদর্শে জ্ঞান লাভের এমনই একটি অনাড়ম্বর পবিত্র যুব প্রশিক্ষণ শিবির। সকাল ১০টায় শুরু হয় এই শিবির।
শিবিরের মূল উদ্দেশ্য ছিল চরিত্রবান নাগরিক তৈরি করা, বর্তমান শিক্ষাব্যবস্থায় যেটির বড্ড অভাব। বিভিন্ন স্কুল, কলেজ থেকে প্রায় ১২০ জন পড়ুয়া আয়োজিত শিবিরে যোগ দিয়ে অনুপ্রাণিত হন।

শিবির শুরু হয় বিবেকানন্দের রঙিন প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে। ভাবগম্ভীর এই পবিত্র শিবিরে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন অখিল ভারত যুব মহামনণ্ডলের কেন্দ্রীয় প্রতিনিধি অভিজিৎ ঘোষ এবং বিকাশ প্রামাণিক।
বিবেকানন্দ যুব মহামণ্ডলের বাঁকুড়া শাখার সম্পাদক অতনু কুণ্ডু বলেন, মহামণ্ডলের এ ধরনের অনুষ্ঠান সারা বছরই স্থানীয় থেকে সর্বভারতীয় স্তরে অনুষ্ঠিত হয়।

অনবদ্য সুন্দর প্রতিবেদন । বাহবা মহাশোরগোল ডট কম ।