Mahashorgol.com প্রতিবেদন: শিক্ষা যদি ভিত হয়, স্বাস্থ্য হল সম্পদ। সেই আপ্তবাক্য স্মরণ করেই গত ২২ জানুয়ারি, বৃহস্পতিবার শিক্ষা ও স্বাস্থ্যের জন্য দৌড়লেন ‘কিংস্টন এডুকেশনাল ইন্সটিটিউট’-এর ছাত্রছাত্রীরা। সকাল সাড়ে আটটা নাগাদ বারাসত হেলাবটতলা মোড়সংলগ্ন মিলনী সংঘের প্রাঙ্গণ থেকে দৌড় শুরু হয়। শেষ হয় ‘কিংস্টন এডুকেশনাল ইন্সটিটিউট’-এর মূল ফটকে।
ওইদিন চলচ্চিত্র অভিনেতা আবির চট্টোপাধ্যায় ও অভিনেত্রী ঈশা সাহার উপস্থিতিতে মশাল জ্বালিয়ে শিক্ষা ও স্বাস্থ্যের জন্য দৌড়ের আনুষ্ঠানিক সূচনা করেন কিংস্টন এডুকেশন ইনস্টিটিউট ও কিংস্টন জেনারেল হসপিটালের সভাপতি টিপম ভট্টাচার্য এবং কিংস্টন ল’ কলেজের অধ্যক্ষ ডিরেক্টর সুমন গুপ্ত শর্মা।
শিক্ষা ও স্বাস্থ্যের জন্য দৌড় শেষ হওয়ার পর কিংস্টন এডুকেশনাল ইন্সটিটিউট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রির অভিনেতা ও অভিনেত্রী শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করেন।
কিংস্টন এডুকেশনাল ইন্সটিটিউটের তরফে অধ্যক্ষ টিপম ভট্টাচার্য বলেন, ‘স্বাস্থ্যই সম্পদ। তাই স্বাস্থ্যের দিকে সবার সবিশেষ নজর রাখা উচিত।’
