mahashorgol.com প্রতিবেদন: ৪৯তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা প্রাঙ্গণের ৪৮৪ নম্বর স্টলে ইংলিশ চ্যানেল বিজয়ী রবীন বলদেও ও অভিনেত্রী পূজা গাঙ্গুলির উপস্থিতিতে গত ২৮ জানুয়ারি সম্প্রীতি মহাজনের His Childhood Sweetheart বইটি প্রকাশিত হয়েছে। সম্প্রীতি ১৪ বছর বয়সি মেয়ে। সে নকশালবাড়ি থেকে এসেছে। লেখালেখির পাশাপাশি তাকে গান গাইতেও দেখা যায়। তার কাছে লেখালেখি শুধু পেশা নয়, আবেগ। সে সত্যিই লেখালেখি করতে ভালোবাসে।
His Childhood Sweetheart রাধাকৃষ্ণের ভক্ত সম্প্রীতির প্রথম বই। এতে ২৯৫টি পৃষ্ঠা রয়েছে। বইটি শৈশবের দুই বন্ধুর গল্প নিয়ে, যারা পড়াশোনার চাপে আলাদা হয়ে বিদেশে পড়াশোনা করতে যায়। কিন্তু বছর পর যখন তারা ফিরে আসে, তখন একে অপরকে খুঁজতে থাকে। অবশেষে যখন দেখা হয়, তখন তাদের মধ্যে প্রেমের অনুভূতি জন্মায়। এটি একটি রোমান্টিক গল্প, যাতে রহস্য এবং খুনের ঘটনা রয়েছে। এটি অ্যামাজন, ফ্লিপকার্ট এবং ড্রিমবুক পাবলিশিং ডট কম-এ পাওয়া যাচ্ছে।
