Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

ন্যায্য দাবি আদায়ের উদ্দেশ্যে তৈরি হল সোশ্যাল মিডিয়া সাংবাদিকদের সংগঠন ‍‘ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম’

মলয় পিট।

Share Links:

মহাশোরগোল প্রতিবেদন: পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম নামে সোশ্যাল মিডিয়ার সাংবাদিকদের একটি সংগঠন তৈরি করা হয়েছে। রাজ্যব্যাপী সোশ্যাল মিডিয়ার সাংবাদিকদের ন্যায্য স্বীকৃতির দাবি আদায়ের উদ্দেশ্য নিয়ে এই প্ল্যাটফর্ম গড়া হয়েছে। রাজ্যের প্রতিটি জেলার সোশ্যাল মিডিয়ার সাংবাদিকদের একছাতার তলায় এনে ন্যায়সঙ্গত সমস্তরকম সুযোগ-সুবিধা পাইয়ে দিতে সামগ্রিকভাবে সচেষ্ট হয়েছেন ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের সভাপতি মলয় পিট। তিনি জানান, ‍‘রোদ-বৃষ্টি-ঝড়কে উপেক্ষা করে সোশ্যাল মিডিয়ার সাংবাদিকরা যেসব খবর পরিবেশন করেন, তা আজ আর সমাজ জীবনে যথেষ্ট প্রভাব ফেলে এবং গুরুত্বপূর্ণ। গণমাধ্যমের অন্যতম হাতিয়ার হিসাবে আজ ব্যবহৃত হচ্ছে বহুল প্রচলিত সোশ্যাল মিডিয়া।

খ্যাতনামা প্রায় প্রতিটি গণমাধ্যমের পরিবেশকদের কাছে আজ সোশ্যাল মিডিয়া অন্যতম আকর্ষণ। তাই সোশ্যাল মিডিয়ায় নির্ভরযোগ্য খবর পরিবেশন করতে যাতে কোনওরূপ অসুবিধা না হয়, সে লক্ষ্যে এই সংগঠন এগিয়ে যেতে চায়। এখনও পর্যন্ত প্রায় পাঁচ হাজার সাংবাদিক এই সংগঠনের সদস্য হওয়ার জন্য আবেদন করেছেন বলে জানা গিয়েছে।

 

5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগে

৭ ও ৮ ফেব্রুয়ারি শ্রীহট্ট সম্মিলনীর সার্ধশতবর্ষ উদ্‌যাপন

বনগাঁর শতাব্দীপ্রাচীন শ্রীকৃষ্ণ চতুষ্পাঠী আজ অবহেলার নীরব সাক্ষী

বড়িশায় নেতাজির স্মৃতিধন্য ঐতিহাসিক অঙ্গনে আন্তর্জাতিক ইতিহাস উৎসব

কাগজের কলম মাটিতে পুঁতলেই বেরোবে গাছের চারা

১৪ বছরের মেয়ের লেখা গল্প His Childhood Sweetheart

নেতাজির আদর্শে ছাত্র-যুবশক্তিকে একত্রিত করল জাগ্রত সংঘ

শিক্ষা ও স্বাস্থ্যের জন্য দৌড় কিংস্টন এডুকেশন ইনস্টিটিউটের শিক্ষার্থীদের

রাসবিহারী বসু স্মৃতি পুরস্কারের অর্থ গবেষণায় দান করেছেন শমীকস্বপন ঘোষ

জন্মদিনে অভিনব উদ্যোগ, হাওড়ায় দরিদ্র সেবা

বনগাঁর ইউনাইটেড ক্লাবের পুজোয় ঘুঁটের অভিনব দৃশ্যায়ন