Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

বাঁকুড়ার টুসু পরব ও মকরস্নান

টুসু পরব। বাঁকুড়া।

Share Links:

শক্তিকুমার চট্টোপাধ্যায় 

বাঁকুড়া জেলাজুড়ে ধুমধাম সহকারে পালিত হল লোকসংস্কৃতির অন্যতম উৎসব তুষু পরব। গত ১৩ জানুয়ারি জেলার তিনটি মহকুমার বহু গ্রামে রাত বাড়তেই শোনা গেল তুষুব্রতীদের গান। মকর সংক্রান্তির অনেক বেলা পর্যন্ত কানে ভেসে এসেছে তুষু বা টুসু গানের সুর।  বাঁকুড়া ২ নম্বর ব্লকের সানবাঁধা গ্রাম পঞ্চায়েতের গড়ের বন গ্রামে তুষু খোলায় প্রদীপ জ্বালিয়ে সুর তুলে তুষু গানের মাধ্যমে চলল ছাত্রছাত্রীদের রাত জাগা।

ভোর থেকে অনেক বেলা পর্যন্ত তুষু বিসর্জন চলল। মহিলা, পুরুষ, বালক-বালিকা নির্বিশেষে সকলেই মকরস্নান করলেন বিভিন্ন নদনদী বা পুকুরে। খাতড়া থানার কংসাবতী তীরে বসেছিল বিশাল টুসুমেলা।  মাটির তৈরি পুতুল, হাতি-ঘোড়া, দৈনিক ব্যবহার্য জিনিসপত্র, শিশুদের খেলনা, ছোট নাগরদোলা, আখ, ফলমূল, খাবারের দোকান বসে এই মেলায়। মেলার মাঝখানে প্রাচীন ছোট শিবমন্দিরে ছিল পুজো দেওয়ার ভিড়।  আয়োজন ছিল বাউল গানের।  পোরকুল ছাড়াও এক্তেশ্বর, বিহারীনাথ প্রভৃতি জায়গায় মেলা বসে।  সিমলাপালে গঙ্গামেলা শুরু হয় এদিন থেকেই।  সকাল থেকে সারাদিন চলছে হরিনাম সংকীর্তন।

4 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগে

৭ ও ৮ ফেব্রুয়ারি শ্রীহট্ট সম্মিলনীর সার্ধশতবর্ষ উদ্‌যাপন

বনগাঁর শতাব্দীপ্রাচীন শ্রীকৃষ্ণ চতুষ্পাঠী আজ অবহেলার নীরব সাক্ষী

বড়িশায় নেতাজির স্মৃতিধন্য ঐতিহাসিক অঙ্গনে আন্তর্জাতিক ইতিহাস উৎসব

কাগজের কলম মাটিতে পুঁতলেই বেরোবে গাছের চারা

১৪ বছরের মেয়ের লেখা গল্প His Childhood Sweetheart

নেতাজির আদর্শে ছাত্র-যুবশক্তিকে একত্রিত করল জাগ্রত সংঘ

শিক্ষা ও স্বাস্থ্যের জন্য দৌড় কিংস্টন এডুকেশন ইনস্টিটিউটের শিক্ষার্থীদের

রাসবিহারী বসু স্মৃতি পুরস্কারের অর্থ গবেষণায় দান করেছেন শমীকস্বপন ঘোষ

জন্মদিনে অভিনব উদ্যোগ, হাওড়ায় দরিদ্র সেবা

বনগাঁর ইউনাইটেড ক্লাবের পুজোয় ঘুঁটের অভিনব দৃশ্যায়ন