অরিজিৎ মৈত্র
চলতি বছরের ২৩ নভেম্বর সত্য সাই বাবার জন্ম শতবর্ষ পালন করা হবে অন্ধ্রপ্রদেশের পূট্টাপর্থীর প্রশান্তিনিলয়মে। সেখানে দেশ-বিদেশ থেকে কয়েক লক্ষ ভক্তের সমাগম হবে বলে আশা করছেন উদ্যোক্তারা। এ উপলক্ষে গত ২৪ এপ্রিল প্রশান্তিনিলয়ম থেকে পাঁচটি রথযাত্রা শুরু করা হয়েছে দেশজুড়ে পরিক্রমার উদ্দেশ্যে। ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলি পরিক্রমা করে গত ২৩ জুন শহর কলকাতায় এই রথ এসে পৌঁছয়।
নিউ আলিপুর থেকে এক শোভাযাত্রার মাধ্যমে ‘শ্রীসত্য সাই প্রেম প্রবাহিনী’ শিরোনামের রথটি নিয়ে আসা হয় দক্ষিণ কলকাতার শরৎ চ্যাটার্জি পার্কে। পবিত্র বেদমন্ত্রের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, ভজন, চিকিৎসা শিবির, নারায়ণ সেবার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। সারাদিন ব্যাপী চলা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতাশঙ্কর-সহ বিশিষ্ট ব্যক্তিরা।
