Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

বনগাঁয় ধর্মীয় সম্মেলন ঘিরে উদ্দীপনা তুঙ্গে

বনগাঁয় আয়োজিত ধর্মীয় সম্মেলন।

Share Links:

কুন্তল চক্রবর্তী

উত্তর ২৪ পরগনার বনগাঁয় শুরু হয়েছে ধর্মীয় সম্মেলন। এবার ৫১ বছরে পা দিল এই কার্যক্রম। প্রতিবছর সরস্বতী পুজোর পরের দিন শুরু হয় এই হরিনাম সংকীর্তন ও ধর্মীয় সম্মেলন। চলে ১৮ দিন ধরে। এ বছর বনগাঁ খেলাঘর ময়দানে ৩ ফেব্রুয়ারি শুরু হয়েছে এই অনুষ্ঠান। চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত।

বনগাঁয় আয়োজিত ধর্মীয় সম্মেলনের উদ্যোক্তারা।

এই সম্মেলনের সভাপতি বিনয়কুমার সিংহ এবং সম্পাদক কৃষ্ণচন্দ্র ঘোষ। এক আলাপচারিতায় জয়দেব কুণ্ডু জানান, বহিরাগত শিল্পীদের সমন্বয়ে এবং ভগবত পাঠের মধ্য দিয়ে প্রতিবছরের মতো এবছরও ১৮ দিন ধরে এই ধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। কথা প্রসঙ্গে সম্মেলনের অন্যতম উদ্যোক্তা দিলীপ মজুমদার জানান, প্রতিদিন প্রত্যেক ভক্তের হাতে পুষ্পান্ন তুলে দেওয়া হয়। আর এক উদ্যোক্তা জ্ঞানপ্রকাশ মণ্ডল জানান, অন্যান্য বছরের মতো এ বছরও প্রতিদিন প্রত্যেক ভক্তের হাতে যুগল অন্নপ্রসাদ তুলে দেওয়া হবে। এ ধরনের সম্মানকে সামনে প্রতিবছরের মতো এ বছরও এই ধর্মীয় অনুষ্ঠান ঘিরে বনগাঁবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা তৈরি হয়েছে।

5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগে

৭ ও ৮ ফেব্রুয়ারি শ্রীহট্ট সম্মিলনীর সার্ধশতবর্ষ উদ্‌যাপন

বনগাঁর শতাব্দীপ্রাচীন শ্রীকৃষ্ণ চতুষ্পাঠী আজ অবহেলার নীরব সাক্ষী

বড়িশায় নেতাজির স্মৃতিধন্য ঐতিহাসিক অঙ্গনে আন্তর্জাতিক ইতিহাস উৎসব

কাগজের কলম মাটিতে পুঁতলেই বেরোবে গাছের চারা

১৪ বছরের মেয়ের লেখা গল্প His Childhood Sweetheart

নেতাজির আদর্শে ছাত্র-যুবশক্তিকে একত্রিত করল জাগ্রত সংঘ

শিক্ষা ও স্বাস্থ্যের জন্য দৌড় কিংস্টন এডুকেশন ইনস্টিটিউটের শিক্ষার্থীদের

রাসবিহারী বসু স্মৃতি পুরস্কারের অর্থ গবেষণায় দান করেছেন শমীকস্বপন ঘোষ

জন্মদিনে অভিনব উদ্যোগ, হাওড়ায় দরিদ্র সেবা

বনগাঁর ইউনাইটেড ক্লাবের পুজোয় ঘুঁটের অভিনব দৃশ্যায়ন