মহাশোরগোল প্রতিবেদন: দীর্ঘ কয়েক দশক ধরে বনগাঁ স্টেট ব্যাঙ্কের সামনে রামনবমী উদ্যাপন পালন করা হল। প্রতিবছরই রামনবমী উদ্যাপন সমিতির সহায়তায় রামনবমী পালিত হয়। এ বছরও সাধারণ মানুষের উদ্যোগে এবং বনগাঁ রামনবমী উদ্যাপন সমিতির সহায়তায় এই উৎসবের আয়োজন করা হয়। উদ্যাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক দীপ্তেন্দুবিকাশ বৈরাগী, চন্দন ঘোষ, দেবাশিস হালদার, অনুপ বিশ্বাস-সহ বনগাঁ মহাকুমার শিক্ষকরা।
বনগাঁ রামনবমী উদ্যাপন সমিতির অন্যতম নেতৃত্ব দেবর্ষি বিশ্বাস বলেন, ‘সময় এবং কালকে অতিক্রম করে রাম এখন সমস্ত মানুষের। মানবিকতার অন্য নাম রাম। রাম ভারতের ঐতিহ্য।’
