Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

পরিষেবার সার্বিক উন্নয়ন চায় বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রের মালিক সংগঠন

Share Links:

মহাশশোরগোল প্রতিবেদন: প্রাইভেট নার্সিংহোমস ও হসপিটালস ওনার্স অ্যাসোসিয়েশন (PNHOA)-এর পক্ষ থেকে ৫ এপ্রিল, শনিবার, দুপুর ২টোয় কলকাতা প্রেস ক্লাবে ‘স্বাস্থ্য পরিষেবায় আমরা শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনাসভা এবং সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। আলোচনার মূল লক্ষ্য, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবার সার্বিক মানোন্নয়নে কীভাবে ব্যক্তি, প্রতিষ্ঠান ও প্রশাসনের মধ্যে সমন্বয় তৈরি করে একটি ইতিবাচক পরিবর্তন আনা যায়, তা নিয়ে গঠনমূলক মত বিনিময় করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খ্যাতনামা চিকিৎসক, স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান, নীতি নির্ধারক, সমাজের বিভিন্ন অংশের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা।

PNHOA-র পক্ষ থেকে জানানো হয়, ২০২৬ সালের মধ্যে এমন একটি সমন্বিত ও আধুনিক স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষকে চিকিৎসার জন্য নিজের জেলা বা রাজ্যের বাইরে যেতে না হয়।

এছাড়াও আগামী ৯ ও ১০ মে কলকাতায় প্রাইভেট নার্সিংহোমস ও হসপিটালস ওনার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সম্মেলন সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়। এই সম্মেলনের মাধ্যমে সমগ্র রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা ও কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়।

হাসপাতাল এবং নার্সিংহোমের মালিকদের পক্ষে উপস্থিত ছিলেন ডা. জুলফিকার মণ্ডল, এমডি জাহিরুল ইসলাম শেখ, সৈয়দ আশরফ হোসেন, তাহের শেখ, এমডি আব্বাস উদ্দিন, শেখ আবদুল্লা, মলয় পিট,পঙ্কজ মুখার্জি, সঞ্জয় শর্মা, তাপসকুমার ঘোষ-সহ আরও অনেকে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগে

৭ ও ৮ ফেব্রুয়ারি শ্রীহট্ট সম্মিলনীর সার্ধশতবর্ষ উদ্‌যাপন

বনগাঁর শতাব্দীপ্রাচীন শ্রীকৃষ্ণ চতুষ্পাঠী আজ অবহেলার নীরব সাক্ষী

বড়িশায় নেতাজির স্মৃতিধন্য ঐতিহাসিক অঙ্গনে আন্তর্জাতিক ইতিহাস উৎসব

কাগজের কলম মাটিতে পুঁতলেই বেরোবে গাছের চারা

১৪ বছরের মেয়ের লেখা গল্প His Childhood Sweetheart

নেতাজির আদর্শে ছাত্র-যুবশক্তিকে একত্রিত করল জাগ্রত সংঘ

শিক্ষা ও স্বাস্থ্যের জন্য দৌড় কিংস্টন এডুকেশন ইনস্টিটিউটের শিক্ষার্থীদের

রাসবিহারী বসু স্মৃতি পুরস্কারের অর্থ গবেষণায় দান করেছেন শমীকস্বপন ঘোষ

জন্মদিনে অভিনব উদ্যোগ, হাওড়ায় দরিদ্র সেবা

বনগাঁর ইউনাইটেড ক্লাবের পুজোয় ঘুঁটের অভিনব দৃশ্যায়ন