Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

পথ

Share Links:

মালা ঘোষ মিত্র

ঘাসফড়িং উড়ে বেড়ায় ঘাসে ঘাসে।
ঝড়ের আভাস কি তারা বোঝে?
জল ওঠে কেঁপে—
বেঁচে আছে কত জীব জলের নীচে,
গোপনে অপেক্ষা করে আছে
বীজ, কখন ছোঁয়া পাবে
জল ও মাটির। দৃঢ়তা বাড়ে
পরাগরেণু নিষিক্ত হয়,
গাছ মাটি ফুঁড়ে বেরিয়ে পড়ে,
কে আর তার হিসাব রাখে!
ফুলের সুগন্ধ ঠিক ভেসে আসে—
জ্যামিতিক হয়ে ওঠে সব,
আহিরীভৈরবের বন্দিশে চোখ বানভাসি
প্রতিবিম্ব স্পষ্ট হয়।
মাটি তুলে রাখে গোবরেপোকা
অন্ধকারে ঠিক চিনে নেবে পথ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগে

নববর্ষ

একুশে ফেব্রুয়ারি

গদ্যের বারান্দা ৪৩-৬০

গদ্যের বারান্দা ৪২

গদ্যের বারান্দা ৪১

গদ্যের বারান্দা ৪০

প্রিন্টআউট

গদ্যের বারান্দা ৩৬-৩৮

বাংলা সাহিত্যের উজ্জ্বল শিখা দীপ মুখোপাধ্যায়

গদ্যের বারান্দা ২৬-৩৫