তপন বন্দ্যোপাধ্যায়
চাঁদের ঝুরিরা নেমে এসে দেখো, করমর্দন করছে।
আজ সারা রাত হাওয়ার ঝাপটে চুরমার হয়ে যাব!
এমন দৃশ্যের কাছে গিঁটগুলো খুলে নেবে
জটিল হৃদয়।
এমন দৃশ্যের কাছে
শিখে নেব আত্মশুদ্ধির উপকরণ।
রচনাকাল: ১ মার্চ, ২০২৪
