Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

পাজামা

Share Links:

দয়াময় পোদ্দার

বাবা মারা গেলেন ভোরবেলায়। যেন স্বাভাবিক। কারও মনে কিছু বোঝার অবকাশ তৈরি হতে দেননি।

আজ ঘাটশ্রাদ্ধ শেষ হল। গুরুদশা পালন করে উঠে শরীরটাও বেশ হালকা। গামছা পরে উঠোনে দাঁড়িয়ে রয়েছি। সুপর্ণাকে বললাম, মোটা কিছু জামাকাপড় দাও। শীত শীত লাগছে।

সুপর্ণা কিছুক্ষণ পরে ঘর থেকে একটি পাজামা নিয়ে এসে এগিয়ে ধরে বলল, জামাকাপড় তো সব কেচে দিয়েছি। বাবার বাক্সভর্তি পাজামা-পাঞ্জাবি রয়েছে। এগুলোর কী হবে! এখন থেকে তুমিই পরো।

চমকে উঠলাম। বাবার পাজামায় পা গলিয়ে নিচ্ছি! আজ থেকে আমার পালা শুরু হল।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগে

নববর্ষ

একুশে ফেব্রুয়ারি

গদ্যের বারান্দা ৪৩-৬০

গদ্যের বারান্দা ৪২

গদ্যের বারান্দা ৪১

গদ্যের বারান্দা ৪০

প্রিন্টআউট

গদ্যের বারান্দা ৩৬-৩৮

বাংলা সাহিত্যের উজ্জ্বল শিখা দীপ মুখোপাধ্যায়

গদ্যের বারান্দা ২৬-৩৫