শিশির আজমমাছদের ভিতরে কই মাছই আসলে মাছ অথবা বলা যায়, কই মাছ কোনও মাছই নয়। কই মাছের রয়েছে তীব্র শ্রবণক্ষমতা, দ্রুত কোনও কিছু শনাক্ত করতে ওস্তাদ, দ্রুত প্রতিক্রিয়াও দেখায়। কিন্তু যে জন্য সে ব্যতিক্রম, তা হল, জলের একঘেয়েমি ছেড়ে সে কখনও কখনও ডাঙায় ওঠে, এমনকী কানে হেঁটে হলেও। ডাঙার প্রাণীদের মতো রাগারাগি করে, কামড়ে ধরে নিজের লেজ, যা অনেকের অপছন্দ।

মাছদের ভিতরে কই মাছই আসলে মাছ
অথবা বলা যায়,
কই মাছ কোনও মাছই নয়।
কই মাছের রয়েছে তীব্র শ্রবণক্ষমতা,
দ্রুত কোনও কিছু শনাক্ত করতে ওস্তাদ,
দ্রুত প্রতিক্রিয়াও দেখায়।
কিন্তু যে জন্য সে ব্যতিক্রম, তা হল,
জলের একঘেয়েমি ছেড়ে সে কখনও কখনও ডাঙায় ওঠে,
এমনকী কানে হেঁটে হলেও।
ডাঙার প্রাণীদের মতো রাগারাগি করে,
কামড়ে ধরে নিজের লেজ,
যা অনেকের অপছন্দ।