মহাশোরগোল প্রতিবেদন: দীর্ঘদিনের অবহেলা, বঞ্চনা এবং সংস্কারের অভাবে বনগাঁর ইছামতী নদী আজ মৃতপ্রায়। একটা সময় এই নদীকে কেন্দ্র করে ব্যাপক অংশের মৎস্যজীবীর দৈনন্দিন বেঁচে থাকার রসদ জোগাড় হত। স্থানীয় মানুষ ইছামতী নদীর টাটকা মাছের ওপর নির্ভরশীল ছিল। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ার কারণে ইছামতী নদী আজ মৃতপ্রায়।
সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রিয় ইছামতী আজ নদী থেকে মাঠে পরিণত হতে চলেছে। এলাকার সাধারণ মানুষ দাবি করছে, অবিলম্বে এ নদীর সংস্কার করা হোক। কিন্তু কোনও এক অজানা কারণে এ নদীর সংস্কার থমকে আছে। শীতের মরশুমে কুয়াশামাখা রোদে বহু নৌকো ইছামতীতে ভেসে চলত পিকনিকের জন্য। কিন্তু এখন ইছামতীতে নৌকো দেখা দিবাস্বপ্ন ছাড়া আর কিছুই নয়। বনগাঁর স্থানীয় মানুষ দাবি করছে, অবিলম্বে ইছামতী নদীর সংস্কার করা হোক।
