মহাশোরগোল প্রতিবেদন: পূর্ণব্রহ্ম শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুরের জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণা করার দাবি জানালেন সমাজসেবী দেবর্ষি বিশ্বাস। একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুরের ভক্তকুল শুধু পশ্চিমবাংলা নয়, সারা পৃথিবীতেই রয়েছে। শোষিত, নিপীড়িত, লাঞ্ছিত মানুষের মুক্তির প্রতীক হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর।
এখনও পর্যন্ত হরিচাঁদ ঠাকুরের জন্মদিনকে জাতীয় ছুটির মর্যাদা না দেওয়ার জন্য দেবর্ষি বিশ্বাস বিস্ময়প্রকাশ করেন। মতুয়া মহাসংঘকে এ বিষয়ে অগ্রণী ভূমিকা নেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। দেবর্ষি বিশ্বাস বলেন, হরিচাঁদ ঠাকুরের জন্মদিনকে জাতীয় ছুটি হিসাবে ঘোষণা করার দাবি নিয়ে তিনি মতুয়া মহাসংঘের সঙ্গে কথা বলবেন। তারপর কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা শুরু করবেন। এ সিদ্ধান্তকে অতি দ্রুত বাস্তবায়িত করার পরিকল্পনা চলছে।
