তপন বন্দ্যোপাধ্যায়
অতল সমুদ্রে ভরানৌকো ডুবি হল
কালবোশেখির ঝড়ে!
কিছু লাশ উদ্ধার হল, বেশিটা হল না।
তরঙ্গে মিলিয়ে গেলে সব একদিন বিস্মৃতির গর্ভে।
বুলেটবৃষ্টির জেরে সবুজ পাথরে ডুবি হল!
ভরা পর্যটক,
বিপুল তরঙ্গে কেঁপে গেল
ভারতের এ প্রান্ত ও প্রান্ত।
পাথরে খোদিত লাশ
বিস্মরণে যাবে না কোনও দিন।
রচনাকাল: ২৫ এপ্রিল, ২০২৫

Not only India-“Azad Kashmir’ or India-Pakistan; but Russia-Ukraine, Israel-Iran etc. also are happening.