তপন বন্দ্যোপাধ্যায়
যে মুহূর্তে ঘিরে ফেলে অবসাদ,
একা বারান্দায় বসে চুপচাপ দেখে যাই
নক্ষত্রের ঘরবাড়ি,
তাহাদের রাত জেগে ঘরকন্না।
তারা ফস করে জ্বলে ওঠে
নিশানা দেখানো অন্ধকার পথে।
সে আলোয় মোমবাতি হয়ে গলে যায় অবসাদ।
যে সৃজন মরে গিয়েছিল,
তারা জেগে ওঠে রূপকথা হয়ে।
রচনাকাল: ১৭ জানুয়ারি, ২০২৫
