তপন বন্দ্যোপাধ্যায়
পেরিয়ে আসার পথে একটা একটা করে
কুড়িয়েছি কত রংরঞ্জিত দিন।
মনবাক্সের ভিতর কে তুমি দিচ্ছ উঁকি
সঙ্গোপনে? পড়ন্ত বেলায়
আমার তো কোনও কিছু লুকোছাপা নেই!
এসো, দেখো, কী অবলীলায় রং পেনসিলের মতো
ছড়িয়ে দিয়েছি সব গল্পে, উপন্যাসে।
রচনাকাল: ১৩ নভেম্বর, ২০২৪
