তপন বন্দ্যোপাধ্য়ায়
৩৬
চরাচর জুড়ে সব কিছু সাজানো গোছানো।
ফুল, নদী, পাহাড়, অরণ্য,
সব্বার সব আছে,
পাখিদের নীড় আছে, ঝোপ আছে ফড়িংয়ের।
এই দৃশ্যের পাশে
আমিই একলা শুধু বেমানান, ঠিকানাবিহীন।
রচনাকাল: ১৬ ফেব্রুয়ারি, ২০২৪
৩৭
এসো রঙোলা বসন্ত তুফান উড়িয়ে চরাচরে,
আঁকো তুমুল উচ্ছ্বাস,
নিঃসঙ্গ হৃদয় জুড়ে আঁকো কলরব।
রচনাকাল: ১৮ ফেব্রুয়ারি, ২০২৪
৩৮
এই শান্ত সমাহিত আশ্রমপ্রতিম চরাচরে
একাকী নিজের সঙ্গে আছি কতকাল!
নিরিবিলি দৃশ্যের মাঝখানে
ক্রমশ আমিও এক ছবি হয়ে যাই।
রচনাকাল: ২৩ ফেব্রুয়ারি, ২০২৪
