মহাশোরগোল প্রতিবেদন: ওষুধ ব্যবসার পাশাপাশি ‘দাভা ইন্ডিয়া’ পারিবারিক সহিংসতা মোকাবিলায় দৃষ্টান্তমূলক উদ্যোগ নিল। স্টপ ডোমেস্টিক ভায়োলেন্স অর্থাৎ পরিবারের মহিলা, পুরুষ, এমনকী শিশুদের ওপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে সচেতনতা বেড়ে উঠুক, এমনই পদক্ষেপ নিল দাভা ইন্ডিয়া। ৫ ডিসেম্বর কলকাতা প্রেস ক্লাবে ‘স্টপ ডোমেস্টিক ভায়োলেন্স’ কর্মসূচির মাধ্যমে দাভা ইন্ডিয়া এই ঘোষণা করল।
সকলের নাগালের মধ্যে উচ্চমানের জেনেরিক ওষুধ আনার জন্য নিবেদিত দাভা ইন্ডিয়া। সংস্থার সদর দফতর গুজরাটের সুরাটে অবস্থিত। জোটা হেলথ কেয়ার লিমিটেডের গ্রুপ কর্ণধার ডা. সুজিত পালের প্রচেষ্টায় ১২০০+ লোকেশন এবং ১.২ কোটিরও বেশি খুশি গ্রাহকের সঙ্গে দাভা ইন্ডিয়া দ্রুত ভারতজুড়ে ছড়িয়ে পড়েছে।
