Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

CLAT 2025: লিগ্যাল এজের নজরকাড়া ফলাফলে পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল

Share Links:

মহাশোরগোল প্রতিবেদন: পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে এক গর্বের অধ্যায় সংযোজন করেছে লিগ্যাল এজ কলকাতা। CLAT 2025 পরীক্ষায় অসাধারণ ফলাফল করে পশ্চিমবঙ্গকে গর্বিত করেছেন লিগ্যাল এজ কলকাতার শিক্ষার্থীরা। এ বছর রাজ্য র‌্যাঙ্কিংয়ে প্রথম স্থান অধিকার করেছেন নিখিলেশ মুখোপাধ্যায়। দ্বিতীয় স্থান অর্জন করেছেন অক্ষত শ্রফ। তৃতীয় স্থানে রয়েছেন সুহানি রাজবংশী এবং চতুর্থ স্থান দখল করেছেন কাব্য ঝাওয়ার।

গর্বের এই সাফল্য উপলক্ষে ক্যামাক স্ট্রিটে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে লিগ্যাল এজ কলকাতার ডিরেক্টর করণ মিশ্র উপস্থিত ছিলেন। তিনি বলেন, “নিখিলেশ এবং অক্ষত ছাড়াও আমাদের প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষার্থীও দারুণ ফলাফল করেছে। গৌতম, অনিরুদ্ধ পাঠক, অনন্যা তামাস্কার, শান্তনু এবং বিদিত রাওয়াত তাদের অসাধারণ পারফরম্যান্সের জন্য প্রশংসার দাবিদার।”

করণ মিশ্র আরও জানান, “এ বছর জাতীয় আইন বিশ্ববিদ্যালয়গুলির ৩,৭০০টি আসনের জন্য সারা দেশ থেকে কয়েক লক্ষ শিক্ষার্থী CLAT পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে লিগ্যাল এজ কলকাতার শিক্ষার্থীরা শীর্ষ ১০০ র‌্যাঙ্কের মধ্যে ৩৮টি স্থান দখল করেছে। এটি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চমান এবং শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমের প্রমাণ।”

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা তাঁদের সাফল্য এবং প্রস্তুতির অভিজ্ঞতার কথা ভাগ করে নেন। ভবিষ্যতে আইন পেশায় তাঁরা তাঁদের অবদান রাখার প্রতিশ্রুতি দেন। CLAT পরীক্ষায় এই সাফল্য শুধু শিক্ষার্থীদেরই নয়, গোটা পশ্চিমবঙ্গের গর্ব।

শিক্ষার্থীদের অসাধারণ কৃতিত্ব অর্জনের ফলে লিগ্যাল এজ কলকাতার এই সাফল্য শিক্ষাক্ষেত্রে একটি অনন্য উদাহরণ তৈরি করেছে। কঠোর পরিশ্রম, সঠিক দিকনির্দেশ এবং অধ্যবসায় যে বড় সাফল্য এনে দিতে পারে, তা ফের প্রমাণ করল এই ফলাফল। CLAT 2025-এ শিক্ষার্থীদের এই সাফল্য পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেল।

5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগে

৭ ও ৮ ফেব্রুয়ারি শ্রীহট্ট সম্মিলনীর সার্ধশতবর্ষ উদ্‌যাপন

বনগাঁর শতাব্দীপ্রাচীন শ্রীকৃষ্ণ চতুষ্পাঠী আজ অবহেলার নীরব সাক্ষী

বড়িশায় নেতাজির স্মৃতিধন্য ঐতিহাসিক অঙ্গনে আন্তর্জাতিক ইতিহাস উৎসব

কাগজের কলম মাটিতে পুঁতলেই বেরোবে গাছের চারা

১৪ বছরের মেয়ের লেখা গল্প His Childhood Sweetheart

নেতাজির আদর্শে ছাত্র-যুবশক্তিকে একত্রিত করল জাগ্রত সংঘ

শিক্ষা ও স্বাস্থ্যের জন্য দৌড় কিংস্টন এডুকেশন ইনস্টিটিউটের শিক্ষার্থীদের

রাসবিহারী বসু স্মৃতি পুরস্কারের অর্থ গবেষণায় দান করেছেন শমীকস্বপন ঘোষ

জন্মদিনে অভিনব উদ্যোগ, হাওড়ায় দরিদ্র সেবা

বনগাঁর ইউনাইটেড ক্লাবের পুজোয় ঘুঁটের অভিনব দৃশ্যায়ন