মহাশোরগোল প্রতিবেদন: দল-মত নির্বিশেষে বনগাঁ উত্তর বিধানসভার বিধায়ক অশোক কীর্তনীয়ার ডাকে তিন হাজার লোকের জমায়েতের মধ্য দিয়ে বনগাঁর রাজপথ পরিক্রমা করল তিরঙ্গা যাত্রা। জাতীয় পতাকা সামনে রেখে অপারেশন সিঁদুরের সাফল্যকে তুলে ধরে সেনাবাহিনীর বিক্রমকে শ্রদ্ধা জানাতে এই তিরঙ্গা যাত্রা বলে জানিয়েছেন অশোক কীর্তনীয়া। তেরঙ্গা যাত্রায় উপস্থিতি গোবিন্দ ভট্টাচার্য, শ্যামসুন্দর দত্ত, দিপ্তেন্দু বিকাশ বৈরাগী-সহ সমাজের বহু বিশিষ্ট ব্যক্তি।
পহেলগাম সন্ত্রাসের প্রতিবাদে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের ভিত নড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেন গোবিন্দ ভট্টাচার্য। বনগাঁ ১ নম্বর রেলগেট থেকে এই তেরঙ্গা যাত্রা শুরু হয় এবং শেষ হয় বনগাঁ নীলদর্পণের সামনে।
হাজার হাজার পথচলতি মানুষ এই তেরঙ্গা যাত্রাকে সমর্থন জানিয়েছেন বলে মতপ্রকাশ করেছেন শ্যামসুন্দর দত্ত। অশোক কীর্তনীয়া বলেন, ‘সন্ত্রাসবাদী পাকিস্তানের এবং সমস্ত সন্ত্রাসের বিরুদ্ধে ভারতবাসী আজ ঐক্যবদ্ধ, একথা আর একবার প্রমাণ করল এই তিরঙ্গা যাত্রা।’ এই যাত্রাকে সফল করার জন্য সমস্ত বনগাঁবাসীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন অশোক কীর্তনীয়া। এই তিরঙ্গা যাত্রায় উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিল মাতৃশক্তি।
