শ্রীমন্ত পাঁজাবাঘের আমি নইকো মাসি, নইকো বাঘের পিসি। বিড়ালরূপী দেখতে আমায়, জলাজঙ্গলেই মিশি। খাদ্য আমার জলের মাছ, তাই পুকুরধারে ঘুরি, দিনে রাতে দেখতে পেলে তোমরা মারো কেন ছুরি? মাছ না পেলে হাঁস-মুরগি, উঁকি দিই গৃহস্থের ঘরে। কারও চোখে পড়লে আমি বাঁচার জন্য বুক ধড়ফড় করে। বিড়ালের থেকেও আকার আমার বড়, পেয়েছি হাওড়া জেলার পশু তকমা, হে মানব সমাজ, রক্ষা আমায় করো। স্থানভেদে আমার নামটি হল বনবিড়াল, কোথাও বা বাঘরোল। আমাকে তোমরা দেখতে পেলেই জাগিয়ে তোল শোরগোল। তোমাদের এই সুস্থ পরিবেশে সারাটা জীবন বাঁচতে আমি চাই। আমরা তোমাদের নই শত্রু, এ কথা তোমাদের কীভাবে বোঝাই। বুঝেও তোমরা বোঝ না কেন? আমাদের মারার ফন্দি করো। ফাঁস অথবা জাল পেতে খাঁচায় আমাদের বন্দি করো। পশুপ্রেমিকরা নেমেছে এবার পথে, আমাদেরই সংরক্ষণের জন্য। এবার আমরা বাঁচতে পারব, তাদের সুপ্রচেষ্টায় হলাম ধন্য।

বাঘের আমি নইকো মাসি,
নইকো বাঘের পিসি।
বিড়ালরূপী দেখতে আমায়,
জলাজঙ্গলেই মিশি।
খাদ্য আমার জলের মাছ,
তাই পুকুরধারে ঘুরি,
দিনে রাতে দেখতে পেলে
তোমরা মারো কেন ছুরি?
মাছ না পেলে হাঁস-মুরগি,
উঁকি দিই গৃহস্থের ঘরে।
কারও চোখে পড়লে আমি
বাঁচার জন্য বুক ধড়ফড় করে।
বিড়ালের থেকেও আকার আমার বড়,
পেয়েছি হাওড়া জেলার পশু তকমা,
হে মানব সমাজ, রক্ষা আমায় করো।
স্থানভেদে আমার নামটি হল
বনবিড়াল, কোথাও বা বাঘরোল।
আমাকে তোমরা দেখতে পেলেই
জাগিয়ে তোল শোরগোল।
তোমাদের এই সুস্থ পরিবেশে
সারাটা জীবন বাঁচতে আমি চাই।
আমরা তোমাদের নই শত্রু,
এ কথা তোমাদের কীভাবে বোঝাই।
বুঝেও তোমরা বোঝ না কেন?
আমাদের মারার ফন্দি করো।
ফাঁস অথবা জাল পেতে
খাঁচায় আমাদের বন্দি করো।
পশুপ্রেমিকরা নেমেছে এবার পথে,
আমাদেরই সংরক্ষণের জন্য।
এবার আমরা বাঁচতে পারব,
তাদের সুপ্রচেষ্টায় হলাম ধন্য।