Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

এশিয়া

Share Links:

শিশির আজম (বাংলাদেশ)



যে দিনটা চলে যাচ্ছে, তার পুচ্ছ থেকেই আমরা পেয়ে যাব স্বস্তিকর সুবাসিত আগামিকাল,
আর নষ্ট করবার মতো সময় আমাদের হাতে নেই।
তাহলে ওই কথাই রইল
যে, আমরা বেঁচে উঠব জাঁদরেল কোনও অভিভাবকের সম্মতি ছাড়াই
যা কিছু পবিত্র, তা থেকে মুক্ত হয়ে
আর এটা স্বীকার করা দরকার যে, মানুষ মূলত
নেশাপ্রবণ এক জীব।
নেশা,
হ্যাঁ, বৃষ্টির নেশা,
ভালোবাসার নেশা,
ভাটিয়ালি-ভাওয়াইয়ার নেশা,
একই পৃষ্ঠায় আত্মজীবনী লিখবে মানুষ আর প্রজাপতি
আর নীলকুঠির দেয়াল।
এটা দেখতে পাব, এমন আকাঙ্ক্ষার নেশা,
হ্যাঁ,
আমরা তো জানিই যে, আমাদের বন আর আকাশকে
কোনও এক নৈশটেবিলে
ছোট্ট একটা ট্যাবলেটের মতো গুলিয়ে গিলে ফেলা হবে
খুব সহজে
আর আমাদের মেরে ফেলা হবে
আর এমন একটা ভাব করা হবে, যেন আমরা নেই আদৌ,
ছিলাম না,
কিন্তু আমরা তো মরি না,
আজ অব্দি আমাদের ভেতর কেউ মারা যায়নি
আর বিশ্বাস রাখতে হবে নিজেদের ওপর, নিজেদের ক্ষত
আর ক্ষোভের ওপর,
সূর্য আগামিকাল পুবে না পশ্চিমে উঠবে,
এটা ঠিক করব আমরা,
হ্যাঁ, আমরা।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগে

নববর্ষ

একুশে ফেব্রুয়ারি

গদ্যের বারান্দা ৪৩-৬০

গদ্যের বারান্দা ৪২

গদ্যের বারান্দা ৪১

গদ্যের বারান্দা ৪০

প্রিন্টআউট

গদ্যের বারান্দা ৩৬-৩৮

বাংলা সাহিত্যের উজ্জ্বল শিখা দীপ মুখোপাধ্যায়

গদ্যের বারান্দা ২৬-৩৫