শক্তিকুমার চট্টোপাধ্যায়

পশ্চিমবঙ্গের প্রাচীন দেবালয়গুলির মধ্যে এক্তেশ্বর শিবমন্দির অন্যতম। বিরল মন্দির নির্মাণ পদ্ধতি অদলীয় স্থাপত্যের জন্য মন্দিরটি বিখ্যাত। পণ্ডিতদের অনুমান, মধ্যযুগের (১৪৭৬-১৪৯২) শেষভাগে মন্দিরটি নির্মিত হয়। এক্তেশ্বর মন্দিরে শ্রাবণ মাসজুড়ে পালিত হয় শ্রাবণী হরসিঙ্গার, আরতি পুজো। শুশুনিয়া ধারা থেকে ভক্তরা বাঁকে করে জল নিয়ে এসে এক্তেশ্বর মহাদেবের মাথায় ঢালেন। এ বছর ২৪ শ্রাবণ, রবিবার অনুষ্ঠিত হয়েছে মহা-অন্নকূট উৎসব। প্রায় ৫০ হাজার ভক্তকে প্রসাদ বিতরণ করা হয়।


প্রসাদে ছিল পোলাও, বাসমতী চালের খিচুড়ি, আলুর দম, চাটনি পায়েস, বোঁদে ইত্যাদি। ২৩ শ্রাবণ, শনিবার থেকেই ভোগ রান্না শুরু হয়ে গিয়েছিল।
