মহাশোরগোল প্রতিবেদন: গত ১১ নভেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হল আলেখ্য বাঁকুড়া টেগোর কালচারাল আকাদেমির বিজয়া সম্মেলন। ঘরোয়া বৈঠকি রীতিতে অনুষ্ঠিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের প্রায় সমস্ত সদস্য-সদস্যা।
‘আলেখ্য বাঁকুড়া’ মূলত রবীন্দ্রনাথকে নিয়েই পথ চলে। সারা বছর রবীন্দ্রসংগীত, রবীন্দ্র আবৃত্তি, রবীন্দ্র নাটক ইত্যাদি নিয়েই চর্চা এবং চর্যা চলে। এবারের বিজয়া সম্মেলন হল সংগঠনের সহ-সভাপতি শর্মিলা চৌধুরীর প্রতাপবাগানের বাড়িতে। ছিল কবিতা, রবীন্দ্রসংগীত, শ্রুতিনাটক, হাসি, গল্প, খাওয়াদাওয়া, আরও অনেক কিছু।
বাঁকুড়া খ্রিস্টান কলেজের প্রাক্তন অধ্যাপক ড. সুবিকাশ চৌধুরী ও শর্মিলা চৌধুরীর আপ্যায়ন এবং বাঁকুড়া খ্রিস্টান কলেজের অধ্যাপক সংগঠনের কোষাধ্যক্ষ নাড়ুগোপাল মুখোপাধ্যায়ের আন্তরিক ব্যবস্থাপনায় সমগ্র বিজয়া বৈঠকটি প্রাণবন্ত হয়ে উঠেছিল। গান, কবিতা, গল্প, হাসি, শ্রুতিনাটক প্রভৃতিতে অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি শক্তি চট্টোপাধ্যায়, সম্পাদক দেবাশিস মৌলিক ছাড়াও সহ-সভাপতি শর্মিলা চৌধুরী, কোষাধ্যক্ষ নাড়ুগোপাল মুখোপাধ্যায়, ড. সুবিকাশ চৌধুরী, সন্ন্যাসী মাইতি, চন্দন বন্দ্যোপাধ্যায়, সলিলকুমার সরকার, করবী চট্টোপাধ্যায়, পিয়া মুখোপাধ্যায়, সোমা সাহানা, তাপস মান্না, টিঙ্কু ব্যানার্জি, সুলেখা চৌধুরী, সংগীতা পাল, ঈশানী সরকার এবং শিশুশিল্পীরা। শ্রীকৃষ্ণের পবিত্র রাসযাত্রার প্রাকমুহূর্তে চাঁদের জ্যোৎস্নায় রবীন্দ্রভাবনার গভীর মগ্নতা অনুষ্ঠানটিকে করে তুলেছিল প্রকৃতই রবীন্দ্রময়।

খুব ভালো লিখেছেন দাদা।🙏
ধন্যবাদ মহাশোরগোল ডট কম-কে এমন সুন্দরভাবে খবরটি প্রকাশ করায় ।
সুন্দর বর্ণনা কাকু