পার্থপ্রতিম বিশ্বাস
আর নয় এলোমেলো নয়ছয়।
অতীতটা ভুলে গিয়ে
স্বপ্নের দড়ি বেয়ে
হিসাবটা মেলাবই নিশ্চয়।
জীবনটা এটুকুই, থাক বাকি যেটুকুই,
পুরোটা তো শেষ হয়ে যায়নি।
সূর্যের রং নিয়ে আকাশের ক্যানভাসে
আঁকা ছবি বেরঙিন হয়নি।
এটাই তো হৃদয়ের সঞ্চয়।
চোখভেজা জল মুছে খুশির স্বর্গসুখে
এবার তো প্রাণখোলা হাসবই।
বেদনা সরিয়ে দিয়ে ভালোবাসা সাথে নিয়ে
জীবনটা রং দিয়ে রাঙাবই।
করব না সময়ের অপচয়।
