Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

বড়িশায় নেতাজির স্মৃতিধন্য ঐতিহাসিক অঙ্গনে আন্তর্জাতিক ইতিহাস উৎসব

আগামী ৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় ঐতিহ্যমণ্ডিত এই স্থানে (সাবর্ণ সংগ্রহশালা) সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ আয়োজিত ২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের উদ্বোধন হতে চলেছে। চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পি সি সরকার (জুনিয়র), চিরঞ্জিত চক্রবর্তী, জাপানের কনস্যুলার জেনারেল, লগ্নজিতা চক্রবর্তী, সৌরভ চ্যাটার্জি, অনির্বাণ ভট্টাচার্য-সহ বহু বিশিষ্ট ব্যক্তি।

Share Links:

mahashorgol.com প্রতিবেদন: ১৯৩৯ সালে বড়িশার বড়বাড়িতে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এখানে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের তরফে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। আগামী ৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় ঐতিহ্যমণ্ডিত এই স্থানে (সাবর্ণ সংগ্রহশালা) সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ আয়োজিত ২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের উদ্বোধন হতে চলেছে। চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পি সি সরকার (জুনিয়র), চিরঞ্জিত চক্রবর্তী, জাপানের কনস্যুলার জেনারেল, লগ্নজিতা চক্রবর্তী, সৌরভ চ্যাটার্জি, অনির্বাণ ভট্টাচার্য-সহ বহু বিশিষ্ট ব্যক্তি। এই ইতিহাস উৎসবের সহযোগী নিউ আলিপুর কলেজ। নলেজ পার্টনার বেহালা কলেজ।

এবারের থিমগুলি হল:

১) Jewellery of World since Ancient times to present

প্রদর্শিত হবে প্রাচীন মানুষের ব্যবহার করা বিভিন্ন পাথর ও ধাতুর নানারকম গয়না ও অন্যান্য সামগ্রী। সহযোগিতায় রয়েছেন প্রফেসর রঞ্জনা রায় ও ঈশিতা বসু রায়।

২) ছাপা ও ছবি (Special Display)

থাকবে শৌভিক রায়ের সংগ্রহে থাকা শতাব্দীপ্রাচীন বই ও ছাপার সরঞ্জামের প্রদর্শনী।

৩) ও ৪) Famous People Retrospective

থাকবে দু’জন প্রবাদপ্রতিম ব্যক্তিত্বের ওপর দারুণ প্রদর্শনী।

অনুপ কুমার— এই থিমে তাঁর ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে থাকবে অনবদ্য একটি প্রদর্শনী। থাকবে তাঁর ব্যবহার করা বিভিন্ন সামগ্রী ও তথ্য। তাঁর পরিবারের সহযোগিতায় হতে চলেছে এই থিম।

উত্তম কুমার— থাকবে কফি দিয়ে আঁকা মহানায়কের ছবি। শিল্পী পার্থ মুখার্জি।

৫) Comic World— History and evolution to modern times

থাকবে কমিকসের ইতিহাস ও নানা গল্প। সঙ্গে দুষ্প্রাপ্য সংগ্রহ। গবেষণা ও সংগ্রহ— সঞ্জয় রায়চৌধুরী ও দেবকুমার মিত্র।

৬) এ বছরের থিম কান্ট্রি জাপান

তুলে ধরা হবে অনেক অজানা ইতিহাস, অনেক গল্প, ঐতিহ্যের নানা দিক আর ভারতের সঙ্গে জাপানের পারস্পরিক সম্পর্ক। থাকবে ওই দেশের হাতের কাজ, ডাকটিকিট, মুদ্রা, বই-সহ দুষ্প্রাপ্য সংগ্রহ। তুলে ধরা হবে জাপানের পর্যটন। সহযোগিতায় জাপান সরকার।

৭) ছোট যা কিছু (Miniature World)

থাকবে বিভিন্ন দেশের দুষ্প্রাপ্য নানারকম সামগ্রী, যা সবচেয়ে ছোট। সংগ্রহ— তাপসকুমার বসু, সুমিতকুমার সান্যাল, শৌভিক রায়-সহ সাবর্ণ পরিবারের সদস্যরা।

৮) Textile Labels— From British Raj to Swadeshi movement documented on imported textile labels

থাকবে পৃথিবীর বিখ্যাত বিভিন্ন বস্ত্র কোম্পানির লেবেলের অনবদ্য সংগ্রহ। উঠে আসবে অনেক অজানা ইতিহাস। গবেষণা ও সংগ্রহ— শৌভিক রায়।

৯) Music Test Records

থাকবে রবীন্দ্রনাথ ঠাকুর, সত্য চৌধুরী, লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায় থেকে সুচিত্রা সেনের টেস্ট রেকর্ডের অভিনব সংগ্রহ। গবেষণা ও সংগ্রহ— পরমানন্দ চৌধুরী।

সঙ্গে থাকছে ক্যুইজ, হেরিটেজ ওয়াক, ওপেন হাউস ও আলোচনা সভা। পরিবারের ঐতিহ্যবাহী হাতে লেখা পত্রিকা সপ্তর্ষির ষটত্রিংশতিতম সংখ্যা প্রকাশিত হবে। ১০ ফেব্রুয়ারি গীতির জাদুকর প্রণব রায় স্মরণে পালিত হবে প্রণব রায় দিবস। রোজ থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও থাকবে সংগীতশিল্পী নীপবীথি ঘোষ এবং সাংবাদিক তথা স্বামীজি বিশেষজ্ঞ তরুণ গোস্বামীর বিশেষ নিবেদন।

এ বছরের স্বামী যোগানন্দ স্মৃতি স্মারক সম্মান বিশ্ব বিখ্যাত জাদুকর পি সি সরকার (জুনিয়র)কে এবং প্রণব রায় স্মৃতি স্মারক সম্মান বিখ্যাত সংগীত পরিচালক দেবজ্যোতি মিশ্রকে দেওয়া হবে। এ বছর সত্য চৌধুরী স্মৃতি স্মারক সম্মান দেওয়া হবে বিখ্যাত শিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে। মল্লিকা রায়চৌধুরী মেমোরিয়াল স্কলারশিপ দেওয়া হবে একজন দুস্থ ছাত্র বা ছাত্রীকে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগে

৭ ও ৮ ফেব্রুয়ারি শ্রীহট্ট সম্মিলনীর সার্ধশতবর্ষ উদ্‌যাপন

বনগাঁর শতাব্দীপ্রাচীন শ্রীকৃষ্ণ চতুষ্পাঠী আজ অবহেলার নীরব সাক্ষী

কাগজের কলম মাটিতে পুঁতলেই বেরোবে গাছের চারা

১৪ বছরের মেয়ের লেখা গল্প His Childhood Sweetheart

নেতাজির আদর্শে ছাত্র-যুবশক্তিকে একত্রিত করল জাগ্রত সংঘ

শিক্ষা ও স্বাস্থ্যের জন্য দৌড় কিংস্টন এডুকেশন ইনস্টিটিউটের শিক্ষার্থীদের

রাসবিহারী বসু স্মৃতি পুরস্কারের অর্থ গবেষণায় দান করেছেন শমীকস্বপন ঘোষ

জন্মদিনে অভিনব উদ্যোগ, হাওড়ায় দরিদ্র সেবা

বনগাঁর ইউনাইটেড ক্লাবের পুজোয় ঘুঁটের অভিনব দৃশ্যায়ন

আলেখ্য বাঁকুড়ার রবীন্দ্র প্রণাম