তপন বন্দ্যোপাধ্যায়
অপেক্ষায় ছিলে কি কোথাও,
গহন অরণ্যে বা সরোবরে
অথবা জ্যৈষ্ঠমেঘের আশেপাশে!
অপেক্ষার ভালো লাগা নিয়ে খুঁজে ফিরি সেই মুখ।
অবশ্যই দেখা হবে, আজ না হয় কাল,
কাল না হয় কোনও উষ্ণ মধুমাসে।
রচনাকাল: ৩০ মে, ২০২৫

Oh, When…when…..when will I meet her….the peace-giving death!