মহাশোরগোল প্রতিবেদন: শুধু বনগাঁ নয়, উত্তর ২৪ পরগনা জেলা ছাড়িয়ে রাজ্যজুড়ে উদীয়মান ফুটবলার হিসাবে নিজেকে প্রায় প্রতিষ্ঠিত করে ফেলেছেন অর্ঘ্য ঘোষ। পাস, বিবলিং ভারসাম্য ও সমন্বয়, সবক’টি ক্ষেত্রে তাঁর পারদর্শিতা সাধারণ মানুষ এবং ফুটবলপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছে। বনগাঁ পুর ফুটবল লিগ প্রত্যেকটি খেলোয়াড়ের দক্ষতাকে সাধারণ মানুষের সামনে তুলে ধরেছে। আই লিগ ২০১৮ অনূর্ধ্ব উনিশে সেরা গোলদাতা হিসাবে ইতিমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন অর্ঘ্য।
বনগাঁর সাধারণ ক্রীড়াবিদ এবং ফুটবলপ্রেমী মানুষ অর্ঘ্য ঘোষকে নিয়ে বিশেষভাবে আশাবাদী। বল নিয়ন্ত্রণের ক্ষেত্রে তাঁর চমৎকারিত্ব ইতিমধ্যে শিল্পের পর্যায়ে উন্নীত হয়েছে বলে মতপ্রকাশ করেছেন প্রাক্তন ফুটবলাররা। তাঁরা আশাপ্রকাশ করেছেন, আগামীতে পশ্চিমবঙ্গ তথা ভারত এক নতুন ফুটবল নক্ষত্র উপহার পেতে চলেছে।
