প্রদীপ্ত চৌধুরীবই কিন্তু চাইলেই পড়া যায় ফোনেও। আমি তো ফোনেই পড়ি এবং একমনেও। বই যদি ভালোবাসো, ফোনেও তা পড়ো, কীসে তুমি পেলে তাকে, সেটা নয় বড়ো। পিডিএফ জুম করে বড়ো করে নাও, তারপরে আড় করে পাতা ওলটাও। বহু বই দামি খুব, দাবি করে রেস্তো, সেক্ষেত্রে পিডিএফ মজা দেয় বেশ তো।

বই কিন্তু চাইলেই
পড়া যায় ফোনেও।
আমি তো ফোনেই পড়ি
এবং একমনেও।
বই যদি ভালোবাসো,
ফোনেও তা পড়ো,
কীসে তুমি পেলে তাকে,
সেটা নয় বড়ো।
পিডিএফ জুম করে
বড়ো করে নাও,
তারপরে আড় করে
পাতা ওলটাও।
বহু বই দামি খুব,
দাবি করে রেস্তো,
সেক্ষেত্রে পিডিএফ
মজা দেয় বেশ তো।