Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

নেতাজি সুভাষ

Share Links:

কাজল মুখার্জি

তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব,
এই আহ্বান শুধু কয়েকটি শব্দ নয়,
এই ভাষা এক শপথ,
যা বিবেক স্পর্শ করে পৌঁছয় রক্তের গভীরে।

নেতাজির প্রতিটি বাক্য যেন বজ্রের আঘাত,
যা পরাধীনতার শৃঙ্খল ভেঙে দেয়।
নেতাজির ডাকে সাড়া দিয়েছিল অসংখ্য মানুষ,
আপামর ভারতবাসী,
বুঝেছিল, স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়,
স্বাধীনতা যায় না পাওয়া কোনও আবেদন-নিবেদন করে।

স্বাধীনতা কোনও ভিক্ষা নয়,
এ আমাদের অধিকার, রক্ত দিয়ে অর্জন করতে হবে।
নেতাজি সুভাষের এই ডাক
আজও রক্তে ঢেউ তোলে,
জাগিয়ে তোলে হৃদয়ে বিদ্রোহ।

নেতাজি বলেছিলেন,
এ জীবনের মূল্য নেই,
যদি তা জাতির মুক্তি না আনে।
তাঁর অদম্য সাহস আর পরাক্রম
ভারতবাসীকে স্বাধীনতা আন্দোলনে উদ্বুদ্ধ করেছিল।

নেতাজির কর্ম ভারতবাসীর দিশা,
নেতাজির ভাষা ভারতের চেতনার শপথ,
নেতাজির নেতৃত্ব ভারতের পরাক্রম,
নেতাজির আদর্শে দীক্ষিত হোক আমাদের ভারত।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগে

নববর্ষ

একুশে ফেব্রুয়ারি

গদ্যের বারান্দা ৪৩-৬০

গদ্যের বারান্দা ৪২

গদ্যের বারান্দা ৪১

গদ্যের বারান্দা ৪০

প্রিন্টআউট

গদ্যের বারান্দা ৩৬-৩৮

বাংলা সাহিত্যের উজ্জ্বল শিখা দীপ মুখোপাধ্যায়

গদ্যের বারান্দা ২৬-৩৫