Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

সময় পাই না মোটে

Share Links:

প্রদীপ্ত চৌধুরী



দিনরাত শুধু ছুটছি বেদম,
সময় পাই না মোটে।
ঘোড়ায় যেন জিন লাগানো,
সময় শুধুই ছোটে।

একটু ভাবি গান শুনব,
পড়ব শুয়ে বই,
কিন্তু এসব করব কখন?
সময় পাব কই?

মাথায় ঘোরে অন্নচিন্তা,
অন্য চিন্তা আরও,
পড়া-শোনা কখন হবে,
বলতে কি কেউ পারো?

একটা জীবন ছোট্ট বড়,
টাকার খোঁজেই সাবাড়।
মনের মতো কাটাতে গেলে
আসতে হবে আবার।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগে

নববর্ষ

একুশে ফেব্রুয়ারি

গদ্যের বারান্দা ৪৩-৬০

গদ্যের বারান্দা ৪২

গদ্যের বারান্দা ৪১

গদ্যের বারান্দা ৪০

প্রিন্টআউট

গদ্যের বারান্দা ৩৬-৩৮

বাংলা সাহিত্যের উজ্জ্বল শিখা দীপ মুখোপাধ্যায়

গদ্যের বারান্দা ২৬-৩৫