Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

প্রযুক্তিতে এগিয়ে বাঁকুড়া, তৈরি হল চার চাকার ইলেকট্রিক বাস

বাঁকুড়ায় তৈরি চার চাকার ইলেকট্রিক বাস।

Share Links:

কাজল মুখার্জি

তৈরি হল দু’দিক খোলা টোটোর মতো দেখতে বিদ্যুৎচালিত চার চাকার বাস। আয়তনে একটি সাধারণ টোটোর চেয়ে প্রায় দ্বিগুণ বড়। আরাম করে বসতে পারেন প্রায় ১৬ জন প্রাপ্তবয়স্ক। অল্পবয়সি হলে হলে ২৫ থেকে ৩০ জন অনায়াসেই বসতে পারবে। এমনই বাস বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন বাঁকুড়ার বাসিন্দা চঞ্চল সিং। এর আগে তিনি বানিয়েছিলেন ইলেকট্রিক জিপ এবং টোটো।

চঞ্চল বলেছেন, ‘ইলেকট্রিক বাস অর্ডার নিয়ে বানিয়েছি। এটি একটি চার চাকার গাড়ি, যেখানে বসতে পারবেন প্রায় ১৬ জন। ব্যবহার করা হয়েছে উচ্চ গুণমানের মেটেরিয়াল।’ এই ইলেকট্রিক বাসে শক্তি জোগাচ্ছে একটি লিথিয়াম ব্যাটারি, যার ওয়ারেন্টি থাকছে পাঁচ বছর। চঞ্চল আরও জানান, একটি লিথিয়াম ব্যাটারির আয়ু হয়ে থাকে ১২ থেকে ১৪ বছর। মাত্র তিন থেকে সাড়ে তিন ঘণ্টার মধ্যে গাড়িটি ফুল চার্জ হয়ে যাবে। একবার ফুল চার্জ দিলে এই গাড়ি চলতে পারে প্রায় ২৫০ কিলোমিটার।

বাসে রয়েছে ডিস্ক এবং ড্রাম ব্রেক। গাড়িটির বডি বানাতে ব্যবহার করা হয়েছে স্টিল। ব্যবহার হয়েছে ভালো মানের চাকা। সাসপেনশনের ওপর দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব। কেউ যদি অর্ডার দিয়ে এই গাড়ি কিনতে চান, তাহলে তার মূল্য হল সাড়ে তিন থেকে চার লাখ টাকা।

উদ্ভাবনের ক্ষেত্রে বাঁকুড়ার জুড়ি মেলা ভার। তা সে সোলার গাড়িই হোক বা যাঁরা চোখে দেখতে পান না, তাঁদের জন্য লেসার চশমা বা বিশাল ইলেকট্রিক বাস।  প্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বাঁকুড়া।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগে

৭ ও ৮ ফেব্রুয়ারি শ্রীহট্ট সম্মিলনীর সার্ধশতবর্ষ উদ্‌যাপন

বনগাঁর শতাব্দীপ্রাচীন শ্রীকৃষ্ণ চতুষ্পাঠী আজ অবহেলার নীরব সাক্ষী

বড়িশায় নেতাজির স্মৃতিধন্য ঐতিহাসিক অঙ্গনে আন্তর্জাতিক ইতিহাস উৎসব

কাগজের কলম মাটিতে পুঁতলেই বেরোবে গাছের চারা

১৪ বছরের মেয়ের লেখা গল্প His Childhood Sweetheart

নেতাজির আদর্শে ছাত্র-যুবশক্তিকে একত্রিত করল জাগ্রত সংঘ

শিক্ষা ও স্বাস্থ্যের জন্য দৌড় কিংস্টন এডুকেশন ইনস্টিটিউটের শিক্ষার্থীদের

রাসবিহারী বসু স্মৃতি পুরস্কারের অর্থ গবেষণায় দান করেছেন শমীকস্বপন ঘোষ

জন্মদিনে অভিনব উদ্যোগ, হাওড়ায় দরিদ্র সেবা

বনগাঁর ইউনাইটেড ক্লাবের পুজোয় ঘুঁটের অভিনব দৃশ্যায়ন