Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

তুমি কি ভাবছ, আমি পারব না

Share Links:

পার্থ বিশ্বাস

তুমি কি ভাবছ, আমি পারব না
তোমাকে ছেড়ে দিয়ে থাকতে?
ভুলের স্বপ্ন আর দেখব না,
চাইব না আর কাছে রাখতে।

###

কতই না রাতজাগা দিন গেছে।
স্মৃতিগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়ে আছে।
একমুঠো শান্তির সন্ধানে
ছুটে মরেছি শুধুই এখানে ওখানে।
ক্লান্তির পথশেষে আমি আর
চাইব না জলছবি আঁকতে।

###

তুমিই তো একদিন ডেকেছিলে।
আলেয়ায় কত ছবি এঁকেছিলে!
আজ সব বেরঙিন, ফ্যাকাসে।
উড়ছ এখন তুমি আকাশে।
আমি তো তোমার সাথে ভাসব না।
চাইব না কিছুতেই ডাকতে।
মন চায় মাটিতেই থাকতে।

5 2 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগে

নববর্ষ

একুশে ফেব্রুয়ারি

গদ্যের বারান্দা ৪৩-৬০

গদ্যের বারান্দা ৪২

গদ্যের বারান্দা ৪১

গদ্যের বারান্দা ৪০

প্রিন্টআউট

গদ্যের বারান্দা ৩৬-৩৮

বাংলা সাহিত্যের উজ্জ্বল শিখা দীপ মুখোপাধ্যায়

গদ্যের বারান্দা ২৬-৩৫